চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ১৫ ডিগ্রির ঘরে পারদ,কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শুরুতে তাপমাত্রা একটু উঠে ফের নামতে শুরু করেছে। চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের সর্বত্র তাপমাত্রা থাকবে নিম্নমুখী। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহ জুড়ে শীত অনুভূত হবে রাজ্যে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে, সোমবার শহরের তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। মঙ্গলবার সেই তাপমাত্রা ১ ডিগ্রি নেমে গিয়েছে। এদিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে। চলতি শীতের মরশুমে মোট ৯ দিন ১৫ ডিগ্রির আশেপাশে রাতের তাপমাত্রা ঘোরাফেরা করেছে। মঙ্গলবার সকাল থেকে ঠাণ্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা তেমন নেই। আগামী ৪-৫ দিন খুন কনকনে ঠাণ্ডার সম্ভাবনা নেই। সকাল থেকে শীতের আমেজ বজায় রয়েছে। যদিও বেলা বাড়তেই বেলা বাড়তি সামান্য পরিবর্তন হওয়ার শুরু হয়েছে। সোমবার হঠাৎ করে স্বাভাবিকের উপরে উঠে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যের অন্য জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। বিগত বেশ কয়েকদিন ধরে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছে অবস্থান করছে। মঙ্গলবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখতে পাওয়া গিয়েছে। বুধবারেও কুয়াশার সম্ভাবনা থাকবে।

দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। মঙ্গলবার দার্জিলিংয়ের তাপমাত্রা কম করে ৪-৫ ডিগ্রির কাছাকাছি রয়েছে। এদিন সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকায় দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা।

Published by:

Share Link:

More Releted News:

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ