ছুটির বিকেলে টালিগঞ্জ মেট্রোয় মরণঝাঁপ, ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

ছুটির বিকেলে ফের বিভ্রাট কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। মেট্রো সূত্রের খবর, রবিবার (২২ ফেব্রুয়ারি) আবারও টালিগঞ্জ মেট্রোতে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির বিকেলে ফের বিভ্রাট কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। মেট্রো সূত্রের খবর, রবিবার (২২ ফেব্রুয়ারি) আবারও টালিগঞ্জ মেট্রোতে আত্মহত্যার ঘটনা ঘটেছে। যার জেরে ব্লু-লাইনে আপাতত বন্ধ মেট্রো চলাচল। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ডাউন তথা দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন একজন জনৈক। ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এই ঘটনার খবর পাওয়ার পরেই বিভিন্ন স্টেশনে তা ঘোষণা করা হয়েছে। যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। মাঝপথে এ ভাবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। যদিও আজ ছুটির দিন, তাই বেশিরভাগ অফিস যাত্রী বাড়িতেই রয়েছেন। তাই পথ-ঘাটে জনসংখ্যা কম। কিন্তু ছুটির দিনে অনেকেই ঘুরতে বেরিয়েছেন, সেই সব যাত্রীরা ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে মাঝপথে আটকে পড়েছেন। তবে কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, তা জানান নি মেট্রো কর্তৃপক্ষ। রবিবার বিকেলে মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার খবর পাওয়ার পরেই কর্তৃপক্ষের তরফ থেকে দুর্ঘটনা ঘটেছে ঘোষণা করে দেওয়া হয়। তাই ডাউন লাইনে মেট্রো বন্ধ।

মেট্রো সূত্রের খবর, এ ধরনের দুর্ঘটনা ঘটলে নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি থার্ড লাইনের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রবিবারও একইভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে পরিষেবা ব্যাহত হয়েছে। তবে গোটা মেট্রোর পরিসর বাড়িয়ে দেওয়ার পর থেকেই কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। তাই কলকাতা মেট্রো বিভ্রাট নতুন নয়। বরং দিনদিন তা বেড়েই চলেছে। অফিসের ব্যস্ত সময় কখনও আত্মহত্যার চেষ্টা, কখনও পাওয়ার ব্লক অথবা সিগন্যাল সমস্যা, সব সমস্যার একটাই সমাধান মাঝপথে মেট্রো বন্ধ করে দেওয়া। যাতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে পুড়ে নিহত ৭, আহত ২২

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?