জট কেটেও কাটল না চিংড়িঘাটা মেট্রোর, বন্ধ হল কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: চিংড়িঘাটায় মেট্রো রেলের কাজ থমকে রয়েছে। এর ফলে এবার রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ জানিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। এর আগে হাইকোর্টের নির্দেশে রাজ্য ও মেট্রো বৈঠকে বসে। সেখানে একটি সমাধানসূত্র বের হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নভেম্বরের মধ্যে শনি এবং রবিবার চিংড়িঘাটায় মেট্রোর ৩০ মিটার অংশ জোড়ার জন্য পিলার তোলার কাজ করতে বাইপাসে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। কিন্তু তা হয়নি বলেই অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদনকারীর অভিযোগ, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলেও রাস্তা বন্ধ করার অনুমোদন দিচ্ছে না প্রশাসন। ইডেনে টেস্ট ম্যাচ এবং কলকাতা ম্যারাথন থাকায় প্রশাসনের পক্ষ থেকে নাকি বলা হয় যে রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া সম্ভব নয়।

চিংড়িঘাটায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন নিয়ে জট পেকে রয়েছে বহুদিন ধরে। সেই জট কাটাতে উদ্যোগী হয়েছিল কলকাতা হাইকোর্ট। চিংড়িঘাটায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বলতে বোঝায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত। এই কাজ আটকে রয়েছে বহুদিন যাবত। চিংড়িঘাটা মোড়ের কাছে মাত্র ৩৬৬ মিটার মেট্রোর নির্মাণ কার্য বাকি রয়েছে। বাদবাকি সমস্ত অংশের কাজ সমাপ্ত। আরভিএনএল জানিয়েছে মাত্র তিনটি স্তম্ভের কাজ এখন অসম্পূর্ণ। এই অংশের কাজ সম্পূর্ণ করতে গেলে সপ্তাহের একেবারে শেষে তিন দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্তত ১২ ঘণ্টা করে সময় দরকার। এই সময়টুকুতে চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু রাজ্য এই আবেদন মঞ্জুর করেনি।

তাঁদের চিংড়িঘাটা মোড় কলকাতা শহরের অন্যতম ব্যস্ত জায়গা। সকাল হোক বা সন্ধ্যা- সবসময়তেই এখানে প্রচুর সংখ্যাক যান চলাচল করে। সন্ধ্যাবেলার দিকে চিংড়িঘাটার ক্রসিং পার করতে পারা মানে হাতে চাঁদ পাওয়া। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে চিংড়িঘাটা মোড়ের কাছে গৌরকিশোর ঘোষ স্টেশন চালু হলে যানবাহনের চাপ আরও বাড়বে। সেই চাপ সামলানো তখন প্রচন্ড চাপের হয়ে দাঁড়াবে। একমাত্র এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে আন্ডারপাস। তাই মেট্রো সংযোগের আগে প্রয়োজন আন্ডার পাস তৈরি করা। এই আন্ডারপাস মেট্রো কর্তৃপক্ষকেই করে দিতে হবে। রাজ্য সরকার তার কোনও খরচ দেবে না। যতক্ষণ পর্যন্ত না আন্ডারপাস তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেট্রো লাইনের কাজে অনুমতি দেওয়া হবে না। এই সংক্রান্ত সমস্যা যাতে কাটে তার জন্যই করা হয়েছিল বৈঠক। তাতে সমাধানসূত্রও বেরোয়। কিন্তু কাজ হল কই!

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কাতুর্জ-সহ বাঁশদ্রোণী থেকে গ্রেফতার দুষ্কৃতী

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়