মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে কপাল খুলল টোটো চালকদের, বাড়ছে আয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। এর জেরে এলপিজি ও সিএনজি গ্যাসের জোগানে টান পড়েছে এবং দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফলে অনেক এলাকায় এলপিজি গ্যাসচালিত অটোর সংখ্যা কমতে শুরু করেছে। বাড়তি খরচ সামলাতে না পেরে বহু চালকই গাড়ি রাস্তায় নামাতে পারছেন না বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট  মহকুমার বিভিন্ন এলাকায় এই সমস্যার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। একই চিত্র দেখা যাচ্ছে হারোয়া রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকাতেও। আগে যেখানে রাস্তায় এলপিজি চালিত অটোর ভিড় থাকত, এখন সেই সংখ্যা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা।অটোচালকদের দাবি, কয়েক মাস আগেও প্রতি লিটার এলপিজি গ্যাসের দাম ছিল প্রায় ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। বর্তমানে সেই গ্যাস কিনতে হচ্ছে প্রায় ১১০ থেকে ১২০ টাকা দরে। ফলে প্রতিদিনের আয়ের তুলনায় খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। অনেক চালকই বলছেন, এই পরিস্থিতিতে গাড়ি চালিয়ে লাভ করা কঠিন হয়ে পড়ছে।হাড়োয়া রোড স্টেশন এলাকার এক অটোচালকের কথায়, আগে এই রুটে প্রায় ৪০-৪১টি এলপিজি অটো চলত। এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ২০-২২টিতে। জ্বালানির বাড়তি দামের কারণে অনেকেই সাময়িকভাবে গাড়ি বন্ধ রেখেছেন।এই পরিস্থিতিতে সুযোগ বাড়ছে ব্যাটারিচালিত টোটো ও ডিজেলচালিত অটোর। যাত্রীরাও বিকল্প হিসেবে সেই যানবাহনের দিকেই ঝুঁকছেন। ফলে টোটো চালকদের ব্যবসা আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বাড়তি খরচ সামাল দিতে অটোচালকেরা ভাড়া বাড়ানোর কথাও ভাবছেন। তবে ভাড়া বাড়ালে যাত্রী কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তারা। পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়েই এখন উদ্বিগ্ন চালক ও যাত্রীরা।

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা