শ্রীরামপুরের গঙ্গা ঘাট থেকে উদ্ধার তরুণীর দেহ, দুই দিন আগে ঝাঁপ দিয়েছিলেন চন্দননগরে

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দননগর: হুগলি জেলার শ্রীরামপুরের গঙ্গা থেকে উদ্ধার হল নিখোঁজ তরুণী মানালী ঘোষের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই দিন আগে চন্দননগরের ঘাট (Chandannagar Ghat)এলাকা থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন মানালী ঘোষ নামে ওই তরুণী। এরপর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান।বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর রায় ঘাটে স্থানীয় বাসিন্দারা গঙ্গার জলে ভেসে থাকা এক তরুণীর দেহ দেখতে পান। খবর পেয়ে শ্রীরামপুর থানার(Sheerampur P.S.) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া যায়, মৃত তরুণীই হলেন নিখোঁজ মানালী ঘোষ(Manali Ghosh)।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দেহটি প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। প্রাথমিক প্রক্রিয়া শেষে দেহ হ্যান্ডওভার করা হবে ভদ্রেশ্বর থানায়(Bhadreswar P.S.)।যেহেতু ঘটনাস্থল তাদের আওতাধীন।প্রাথমিক অনুমান, গঙ্গার স্রোতে ভেসে শ্রীরামপুরের দিকে চলে আসে দেহটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যার কারণ জানতে মানালী ঘোষের পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।স্থানীয়দের মধ্যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অনেকেরই বক্তব্য, মানালীকে শেষবার চন্দননগরের ঘাটে দেখা গিয়েছিল। কেন এমন চরম পদক্ষেপ নিলেন তরুণী, তা জানার চেষ্টা করছে পুলিশ । এই আত্মহত্যার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সূত্র ধরে এবং ওই তরুণীর ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই আত্মহত্যার পেছনের মূল কারণ জানার চেষ্টা করছে।কেন মানালী ঘোষ নামে ওই তরুণীকে আত্মহত্যা করতে হল, কেউ কি তাকে প্ররোচনা দিয়েছিল। কোন হুমকি বা ব্ল্যাকমেলিং এর মুখোমুখি ওই তরুণী হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী