শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মিনাখাঁ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার যুবক। ধৃতের নাম মোশারফ তরফদার। মিনাখাঁ থানার (Minakha P.S.) বাউখোল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত মোশারফ তরফদার গত দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে(CM Suvendu Adhikari) নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে মিনাখাঁ থানার পুলিশ। সোমবার গভীর রাতে মোশারফ তরফদারকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার (২৩ জুন) বসিরহাট মহকুমা আদালতে (Bashirhat Court) তাঁকে পেশ করা হয়।

টাকার বিনিময়ে পারাপারের চেষ্টা, হাকিমপুর সীমান্তে পাকড়াও ২ বাংলাদেশি ও দালাল

আইনি পথ এড়িয়ে দালালের সাহায্যে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা ভেস্তে দিল বিএসএফ। স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্ত(Hakimpur Border) লাগোয়া তারালি বিওপির জওয়ানরা এক দালাল সহ মোট তিন জনকে আটক করেন। ধৃত বাংলাদেশিরা হলেন সাতক্ষীরার আশাশুনি এলাকার বাসিন্দা। তাদের নাম মোহাম্মদ আমিরুল ইসলাম ও মোছাম্মাদ আজুফা খাতুন।

পুলিশ সূত্রে খবর, বিথারী শেখ পাড়ার বাসিন্দা মনিরুল নামে এক দালাল মোটা টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করানোর চেষ্টা করছিল। বিএসএফ ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ধৃত তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আনাগোনা রুখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। দিনের পাশাপাশি রাতেও নজরদারি জোরদার করা হয়েছে। জোরালো আলো লাগানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে।

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার