অসুস্থ মুকুল রায়ের বাড়িতে গেলেন মন্ত্রী পার্থ ভৌমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের একদা সেকেন্ড ইন কম্যান্ড বলা হত মুকুল রায়কে। ২০১৭ সালে গেরুয়া শিবিরের হাত ধরেছিলেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে ছিলেন। তবে ২০২১ সালে ফের তৃণমূলে ফেরেন মুকুল রায়।  দলে ফিরলেও লোকচক্ষুর প্রায় আড়ালে চলে গিয়েছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাধিপতি মুকুল।  তবে সম্প্রতি তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ফলে ফের নতুন করে চর্চার কেন্দ্রে মুকুল রায়। সোমবার তাঁর সঙ্গে দেখা করতে কাঁচরাপাড়ার বাড়িতে গেলেন মন্ত্রী পার্থ ভৌমিক ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী।

দীর্ঘদিন ধরেই অসুস্থ মুকুল রায়। তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন  মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, তাঁর শীর্ণকায় ছবি। খাটের ওপর বসে আছেন। বাঁ হাতে রয়েছে স্লাইস পাউরুটি আর ডান হাতে স্টিলের চামচ। পরনে নীল টি শার্ট ও ছাপা রংয়ের শর্ট প্যান্ট। বিছানার ওপরেই জলচৌকিতে তরকারি ও আরেক পিস রুটি। যা নিমেষেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সোমবারেই তাঁর বাড়িতে পৌঁছে গেলেন মন্ত্রী।

মন্ত্রী পার্থ ভৌমিক জানান, তিনি প্রতিবছরই বিজয়ার শুভেচ্ছা জানাতে মুকুল রায়ের কাছে আসেন। মুকুল রায় ভালোই আছেন। তাঁর চিকিৎসা চলছে।   অন্যদিকে মুকুল পুত্র শুভ্রাংশু জানায়, ছবিতে যেমনটা দেখানো হয়েছিল তেমনটা নয়, তাঁর বাবা ভালোই আছেন।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার