এই মুহূর্তে

বাম-তৃণমূল ঘুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক

AMIT SHAH
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বাম, ঘাসফুল শিবির ঘুরে রামে যোগ দিলেন পুরুলিয়ার পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক মিনু বাউড়ি। আজ, শনিবার পুরুলিয়ার বাঘমুন্ডিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মিনু দেবী। উপ নির্বাচনে ভোটে জিতে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত সিপিআইএমের বিধায়ক ছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পর বাম ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। সামলেছেন পুরুলিয়া জেলা তৃণমূলের মহিলা সভানেত্রীর পদ। এবার সেই পদ ছেড়ে বিজেপির জার্সি পরলেন মিনু বাউড়ি। যার ফলে পুরুলিয়ায় ভোটের সময়ে বড়সড় ধাক্কা খেল তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন পুরুলিয়ার বাঘমুন্ডির কুশলডি ক্রিকেট ময়দানে বিজেপির প্রার্থীদের সমর্থনে জনসভা করেন অমিত শাহ। সেই সভাতেই বিজেপির পতাকা হাতে তুলে নেন মিনু বাউরি।

আরও পড়ুন: ‘‌বিজেপির সঙ্গে সিপিএম–আইএসএফ–হুমায়ুনের দল জোট করেছে’‌, বিস্ফোরক প্রতীক উর

পুরুলিয়ার আদিবাসী মুখ ছিলেন তিনি। ভোটের সময়ে এইভাবে দলত্যাগ করায় বিপাকে পড়বে রাজ্যের শাসকদল, মত রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল ছাড়ার প্রসঙ্গে মিনু দেবী বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূলের জন্য কাজ করেছি। একজন কর্মী হিসেবে নিজেকে মনে করতাম। কিন্তু আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমাকে দলে গুরুত্বই দেওয়া হয়নি। গুটি কয়েক নেতা পুরুলিয়ায় তৃণমূলকে শেষ করে দিয়েছে। আমি প্রতিবাদ করতাম অন্যায়ের বিরুদ্ধে কিন্তু কেউ শোনেনি। পাড়া বিধানসভায় আমি প্রার্থী হচ্ছি তৃণমূলের তরফে। এটা লোকের মুখে মুখে ঘুরছিল। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতেই উল্টো চিত্র দেখা গেল। আমার নাম ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমার কথার কোনও দাম ছিল না, তাই তৃণমূল ত্যাগ করলাম। এবার বিজেপির হয়ে প্রচারে নামব। তবে একজন কর্মী হিসেবে বিজেপিতে কাজ করব।’ যদিও মিনু বাউড়ির এই দলবদলকে পাত্তা দিতে নারাজ পুরুলিয়ার তৃণমূল নেতৃত্ব।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ