বিজেপি নেতাকে দেখতে চুঁচুড়া হাসপাতালে বিধায়ক অসিত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিজেপি নেতাকে দেখতে চুঁচুড়া হাসপাতালে বিধায়ক অসিত মজুমদার। পাল্টা কটাক্ষ বিজেপির।চুঁচুড়া সদর হাসপাতালে অসুস্থ বিজেপি নেতাকে দেখতে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার(MLA Asit Mazumdar)। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে।বুধবার চুঁচুড়া সদর হাসপাতালে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। তাঁর বিধানসভার অন্তর্গত কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ও বিজেপি কর্মী বাচ্চু বিশ্বাস(Bachhu Biswas) বর্তমানে হাসপাতালে আইসিসিইউতে (ICCU)চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিধায়ক। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়া হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট এবং কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা ঘোষ মাঝি।

হাসপাতালে এসে বিধায়ক অসিত মজুমদার বলেন,“আমি চুঁচুড়ার বিধায়ক(MLA Chuchura)। আমার কাছে রাজনীতির থেকে মানবতা বড়। খবর পেয়ে জানতে পারি আমার বিধানসভার কোদালিয়া অঞ্চলের বিজেপি কর্মী বাচ্চু বিশ্বাস গুরুতর অসুস্থ। তাই তাঁকে দেখতে হাসপাতালে এসেছি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার পরিবারকে আমি আশ্বস্ত করেছি—সব রকম সহযোগিতা করা হবে।”এই বিষয়ে বাচ্চু বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস(Kalpana Biswas) জানান, তৃণমূল বিধায়কের হাসপাতালে এসে তাঁর স্বামীকে দেখতে যাওয়া অবশ্যই একটি ভালো বিষয়। তবে তিনি অভিযোগ করেন, “আমার স্বামী বিজেপি করেন, কিন্তু এখনো পর্যন্ত জেলার কোনও বিজেপি কর্মী বা নেতা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেননি।”

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে বিজেপি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন,“আমরা বিষয়টি খোঁজ নিয়ে জেনেছি যে আমাদের দলের কর্মীরা ইতিমধ্যেই তাঁর পরিবারের পাশে সবরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাঁকে কল্যাণী এইমস-এ ভর্তি করানোরও পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার চুঁচুড়ার বিধায়ক তাঁকে দেখতে গিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। এতে কোনও লাভ হবে না।”তিনি আরও অভিযোগ করেন, “বিধায়কের নিজের বিধানসভাতেই অনেক মানুষ অসুস্থ থাকেন, তিনি কি সবার খোঁজ নেন? সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বলেই এখন বিজেপি কর্মীদের কাছে গিয়ে সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন।”এই ঘটনাকে ঘিরে মানবতার প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক তরজা আরও একবার প্রকাশ্যে এল বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলার রাজনীতিতে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২