বাগডোগরা বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে মোদি সরকারকে চিঠি শঙ্করের

বেহাল অবস্থা কাটানোর আবেদন জানিয়ে বিজেপি বিধায়ক চিঠি দিয়েছেন বিজেপি শাসিত কেন্দ্রের মন্ত্রকে। প্রভাব পড়ছে পরিষেবায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগডোগরা বিমানবন্দর (BAGDOGRA AIRPORT) উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই বিমানবন্দর মানে হামেশাই যাত্রী নাকাল। দিনে অন্তন ৫৬ টি উড়ান ওঠানামা করে। তবে বর্তমান পরিস্থিতি বেহাল। গত ২ দিন ধরে পরিষেবা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে মোদি সরকারকে চিঠি লিখলেন বিজেপি (BJP) বিধায়ক (MLA)। বেহাল পরিস্থিতি কাটাতে বলে চিঠি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।

আবহাওয়ার কারণে ২ দিন প্রায় বন্ধ এই বন্দরের পরিষেবা। মঙ্গলবার ছেড়েছিল মাত্র ২ টি বিমান। বিমান না পেয়ে ওই দিন সড়কপথেই ফিরতে হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ভাল নেই বন্দরের পরিষেবা। দ্রুত পরিষেবা ঠিক করতে পদক্ষেপ নেওয়া হক, রক্ষণাবেক্ষণ হয় না। এমনই একাধিক অভিযোগ ও দাবি তুলে চিঠি দিয়েছেন বিধায়ক। চিঠি পাঠিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে।

তিনি লিখেছেন, বিমানবন্দরের পরিস্থিতি ভাল নয়। এর ওপর বৃষ্টির জন্য পরিষেবার অবনতি হয়েছে আরও। তাঁর অভিযোগ, দেশের অন্য বিমানবন্দরে গ্লাইড পাথের নজরদারি থাকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার হাতে। তবে, বাগডোগরা বিমানবন্দরে এই দায়িত্বে রয়েছে বায়ুসেনা। দীর্ঘদিন ধরে গ্লাইড পাথে নজর দেওয়া হয়নি অভিযোগ তুলে বিধায়কের দাবি, দ্রুত গ্লাইড পাথ সহ বিভিন্ন বেহাল পরিষেবা ঠিক করতে বিভিন্ন ত্রুটি মেরামত করা হক। তাঁর আরও অভিযোগ, ৩৬ নম্বর রানওয়ের আলো খারাপ দীর্ঘদিন, সেই ত্রুটিও সারানো হক দ্রুত। না হলে এই প্রভাব পড়ছে পরিষেবায়।

বিধায়ক বলেন, বৃষ্টিতে বিমান অবতরণ করাতে হচ্ছে অন্য বন্দরে। বৃষ্টি, কুয়াশা হলেই বেহাল পরিস্থিতি আরও বেহাল হয়। ফল ভুগতে হয় সাধারণ যাত্রী, ভিভিআইপি এমনকি রোগীদেরও। দুর্ভোগ বলতে বিমান অন্যত্র অবতরণ, পরিষেবা বাতিল, যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা প্রভৃতি। বেহাল অবস্থা কাটানোর আবেদন জানিয়ে বিজেপি বিধায়ক চিঠি দিয়েছেন বিজেপি শাসিত কেন্দ্রের মন্ত্রকে।

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ