শিক্ষিকার বদলি আটকাতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর: অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে স্কুলে তালা, পঠন-পাঠন কার্যত স্তব্ধ।নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে(Mohonpur Primary School) হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান—“আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না”—এভাবেই চলতে থাকে বিক্ষোভ।

বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর(Soma Mahato) বদলির নির্দেশ পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বহু বছর ধরে এই স্কুলে পাঠদান করছেন তিনি। খুদেদের কাছে যেমন প্রিয়, তেমনই অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক। ছোট ছোট পড়ুয়াদের দাবি, “সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান, আমাদের খুব ভালোবাসেন। আমরা চাই তিনি এখানেই থাকুন।”

সকালে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছতেই অভিভাবক ও পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়ে। ফলে দিনভর বন্ধ থাকে পঠন-পাঠন।অভিভাবকদের একাংশের হুঁশিয়ারি, “মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্য কোথাও বদলি করা যাবে না। বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।”বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমা মাহাতো দীর্ঘদিন ধরে এখানে কর্মরত। স্থানীয় মানুষের দাবি, তিনি শুধুমাত্র শিক্ষক নন, বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও ভাবেন।

ফলে এই বদলিকে মানতে নারাজ অভিভাবক ও পড়ুয়ারা।সংবাদ মাধ্যমের কাছে শিক্ষা দফতরের জেলার আধিকারিকরা বিষয়টি জানতে পেরে তারা এ ব্যাপারে খোঁজখবর নেবেন বলে আশ্বাস দেন। বদলি হয়ে গেলে স্কুল কিভাবে চলবে সেই বিষয়টি দেখা হবে গুরুত্ব সহকারে বলে জানানো হয়। একজন শিক্ষিকা কিভাবে সকলে প্রিয় হয়ে উঠতে পারেন তার বড় জ্বলন্ত উদাহরণ মোহনপুরের ওই প্রাথমিক স্কুলের সোমা ম্যাডাম।

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক