সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,মহিষাদল: সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি।ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ মহিষাদলে। দেখা দিয়েছে চাঞ্চল্য। পুলিশ তদন্ত শুরু করেছে।ঘটনাটি ঘটে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে।গত ১৯ তারিখে অভিযোগকারীর আত্মীয় শারীরিক অসুস্থতার কারণে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে (Basuliya Helath Center)ভর্তি হয়। অভিযোগকারী মহিলা তার শাশুড়ির দেখাশোনার জন্য হাসপাতালেই ছিলেন। ঐদিন সন্ধ্যেবেলায় তিনি যখন হাসপাতালে বাইরে জল আনতে গিয়েছিলেন তখন হাসপাতালে কর্মরত ক্যাজুয়াল স্টাফ সুবীর দেবনাথ(Subir Debnath) তাকে বলেন বাইরের কলে জল পড়ে না। হাসপাতালের ভেতর থেকে অ্যাকোয়া গার্ডের জল নিতে তাকে ভিতরে নিয়ে যান।

অভিযোগকারী মহিলা যখন ভেতরে জল আনতে যান, তখন অভিযুক্ত ক্যাজুয়াল স্টাফ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানি (Molestation)করে বলে অভিযোগ। যদি এই ঘটনার কথা বাইরে জানায় তবে ওই মহিলার শাশুড়ি মাকে ভুল ঔষধ দিয়ে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। ভয়ে এই ঘটনা কাউকে না বললেও বুধবার সকালে পুনরায় অভিযুক্ত হাসপাতালে কর্মী ফের কুপ্রস্তাব দেয় অভিযোগকারিণীকে। এদিকে বুধবার ওই মহিলার শাশুড়ি হাসপাতাল থেকে ছুটি পেলে তিনি ওই হাসপাতালের কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন এবং পরিবারকে সব ঘটনা জানান ।তারপর মহিষাদল থানায় অভিযোগ জানান নির্যাতিতা মহিলা।শিশু নির্যাতনের ঘটনার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলে(Mahishadal)।

এদিকে স্থানীয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে হাসপাতালের কর্মী এই কান্ড ঘটিয়েছে সে এর আগে ও তৃণমূলের আমলে ওই হাসপাতালে যে সকল সন্তান এসব করতে আসতেন মহিলারা তাদের অচৈতন্য করার পর নানা ধরনের কুকীর্তি করতেন। ওই হাসপাতাল কর্মীর বাবা পঞ্চায়েতের সদস্য এবং মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ । তাই একাধিকবার ওই হাসপাতাল কর্মীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে এলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এবার হাসপাতালের বিএমওএইচ(BMOH) এর কাছে লিখিত অভিযোগ জানিয়ে ওই ক্যাজুয়াল কর্মীকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছে বিজেপি নেতৃত্ব।

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার