নিয়মের গেরোয় প্রায় ৪০ শতাংশ বেসরকারি বাস বন্ধ হওয়ার মুখে

বাংলার জেলায় জেলায় পুজোর আগেই বেসরকারি বাস পরিবহণ শিল্প মুখ থুবড়ে পড়তে পারে, এমনই আশঙ্কা বাস মালিক সংগঠনগুলির।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পরিবেশ আদালতের(National Green Tribunal) বেঁধে দেওয়া নিয়ম মেনে রাজ্য পরিবহণ দফতরের(West Bengal State Transport Department) জারি করা নয়া নির্দেশিকায়(New Order) চিন্তায় পড়েছেন রাজ্যের বেসরকারি বাস মালিকরা(Private Bus Owners)। গত ১ মার্চ রাজ্যের রাজ্য পরিবহণ দফতর এক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, ১৫ বছরের বেশি পুরনো বাসকে আর ফিটনেস সার্টিফিকেট(Fitness Certificate) দেওয়া হবে না। সেগুলির হাতবদলও করা যাবে না। এই নিয়মের গেরোয় পড়ে রাজ্যের প্রায় ৪০ শতাংশ বেসরকারি বাস বন্ধ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। সরকারি নিয়মে বাতিল বাস আর রাস্তায় নামাতে পারবেন না মালিকরা। এরমধ্যে ৫০ শতাংশ বাস জেলায় চলাচল করে। যাত্রী পরিবহণ ছাড়াও পণ্য চলাচলের ক্ষেত্রেও ওই বাসগুলি বড় ভূমিকা নেয়। বাতিল বাসের জায়গায় এই মুহূর্তে নতুন বাস কেনার সামর্থ নেই সিংহভাগ বাস মালিকের। আর তার জেরে বাংলার জেলায় জেলায় পুজোর আগেই বেসরকারি বাস পরিবহণ শিল্প(Private Bus Transport Industry) মুখ থুবড়ে পড়তে পারে, এমনই আশঙ্কা বাস মালিক সংগঠনগুলির।

আরও পড়ুন বাংলার DA মামলা যেতে পারে সাংবিধানিক বেঞ্চে

কোভিড ও লকডাউনের জেরে বাংলায় বেসরকারি বাস পরিবহণ শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। লোকসানের কারণে গত দু’তিন বছরে বহু বাসই বন্ধ হয়ে গিয়েছে। অনেক রুটও বন্ধ হয়ে গিয়েছে। এবার নতুন নিয়মের ধাক্কায় আগামী কয়েকমাসের মধ্যে বেসরকারি বাস রাস্তা থেকে কার্যত উধাও হতে চলেছে। রাজ্যের পরিবহণসচিব সৌমিত্র মোহন নির্দেশিকা জারি করে জানিয়েছেন, কলকাতা মেট্রোপলিটন এলাকায় একমাত্র BS-6 ইঞ্জিন যুক্ত গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ির নতুন রেজিস্ট্রেশন করা হবে না। ফলে, নতুন পারমিট পেতে BS-6 ইঞ্জিন যুক্ত গাড়ি লাগবে। অন্যদিকে, আন্তঃরাজ্য রুটের ক্ষেত্রে যে বাসগুলি বাইরে থেকে কলকাতায় আসছে, তাদের নতুন পারমিটের জন্য ন্যূনতম BS-4 ইঞ্জিনের গাড়ি হতে হবে। ফলে জেলাগুলি থেকে যে বাসগুলি কলকাতায় যায় এবার থেকে তাদের সিংহভাগের ক্ষেত্রে চাপ বাড়ল। কেননা বাস সংগঠন সূত্রে জানা গিয়েছে, জেলাগুলি থেকে কলকাতাগামী সিংহভাগ বাস BS-3 এবং মাত্র ২৫ শতাংশ বাস BS-4। অন্যদিকে, জেলার মধ্যে বিভিন্ন রুটে বা জেলা থেকে অন্য জেলার মধ্যে চলাচল করে এমন বাসের মধ্যে ৩০ শতাংশের বেশি বাস ১৫ বছরের বেশি পুরাতন।  

আরও পড়ুন তৃণমূল থেকে বহিস্কৃত শান্তনু ও কুন্তল

বেসরকারি বাস মালিকদের দাবি, কোভিড ও লকডাউনের পর থেকে একাধিক কারণে যাত্রী কমতে থাকায় লোকসানের বহর বাড়ছিল। ফলে অনেক মালিক গাড়ি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তাছাড়া তেলের দাম অস্বাভাবিক রকম বেড়ে যাওয়ায় খরচ পোষাতে পারছেন না কেউ। বহু মালিক ব্যাঙ্কের কিস্তি দিতে পারছেন না, কর্মীদের সময়মতো বেতন দিতে পারছেন না। বেআইনিভাবে জাতীয় ও রাজ্য সড়কগুলিতে শ’য়ে শ’য়ে টোটো ও অটো চলাচলের জন্য যাত্রী সংখ্যা ভীষণ কমে গিয়েছে। নতুন নিয়মের কড়াকড়ি হওয়ায় এখন থেকে ১৫ বছরের পুরনো গাড়ি আর হাতবদল করা যাবে না। এরফলে মালিকদের নতুন গাড়ি কেনার টাকা জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হবে। পুরনো গাড়ি বিক্রি করে আগে অনেকে নতুন গাড়ি কিনতেন। এখন সে সুযোগও নেই। ফলে সিংহভাগ বাস মালিক বিপাকে পড়বেন। এখন নতুন গাড়ি কিনতে গেলে ৩০-৩৫ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা বাস মালিকরা কোথায় পাবেন? বহু মালিকই শেষমেশ পরিবহণ শ্রমিকে পরিণত হবেন। রাজ্যের মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার পর পূর্ব মেদিনীপুরে বাসের সংখ্যা সবচেয়ে বেশি। বাস পরিবহণ ব্যবস্থা মুখ থুবড়ে পড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সাধারণ শ্রমজীবী মানুষ। বাড়তি ভাড়া গুনতে গিয়ে এখনই নিয়মিত ঝামেলা বাধে। এরপর আরও বিপাকে পড়বেন মানুষ।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়ে, কয়েক ঘণ্টা পর হস্টেল থেকে উদ্ধার IIT বম্বের পড়ুয়ার দেহ

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে