স্কুল ছুটি দিয়ে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান মন্ত্রী সাবিনার, ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরাই

Share:

নিজস্ব প্রতিনিধি,মোথাবাড়ি: উত্তেজনা মালদার মোথাবাড়িতে।এলাকার বিধায়ক, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুষ্ঠান ছিল। তাই ছুটি দিয়ে দেওয়া হল স্কুল। বন্ধ পরীক্ষা। স্কুলের মধ্যেই তারস্বরে সাউন্ড বক্স, মাইক বাজিয়ে অনুষ্ঠান হল। ছাত্র ছাত্রীরা ঘরে ফিরল স্কুলে ঢুকতে না ঢুকতেই। এই নিয়ে বিক্ষোভ অভিভাবকদের। নিজেরাই স্কুলে ঢুকে সেই ভিডিও তুলে সমাজ মাধ্যমে ভাইরাল করলেন। উত্তেজনা মালদার মোথাবাড়িতে। মোথাবাড়ির(Mothabari) মেহেরাপুর গঙ্গাপ্রসাদ গ্রামের গঙ্গাপ্রসাদ হাইস্কুলের (Gangaprasad High School)ঘটনা। যেখানে সমবায়ের একটি অনুষ্ঠানের জন্যে স্কুল নিয়ে সেখানেই প্যান্ডেল মঞ্চ করে অনুষ্ঠান করা হয়।

প্রধান বক্তা ছিলেন সাবিনা ইয়াসমিন(Sabana Iyasmin)। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যদিও সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলে নি। তবে এই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বিধায়কের অনুষ্ঠান ঘিরে এই ধরনের বিতর্ক সৃষ্টি হওয়া চিন্তায় রাজ্যের শাসক দল শিবির। বিরোধী শিবির এই ঘটনায় প্রশ্ন তুলে নিন্দায় সরব হয়েছে। সকলেই ওই স্কুলের প্রধান শিক্ষকের হস্তক্ষেপ দাবি করেছেন।

অভিভাবকদের দাবি রবিবার ছুটির দিনে এই অনুষ্ঠান হতে পারতো। কিন্তু স্কুলে একাদশ শ্রেণির পরীক্ষা যখন চলছে সেই সময় মাইক বাজিয়ে কি করে এই অনুষ্ঠান করানো অনুমতি স্কুলের প্রধান শিক্ষক দিলেন সেই প্রশ্নের উত্তর জানতে চাইছেন সকলে। যদিও এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক কোন স্পষ্ট বার্তা দিতে পারেননি।প্রধান শিক্ষক মশাইয়ের বক্তব্য হল যেহেতু বিধায়ক নিজে আসছেন এবং আরো অতিথির আসছেন সেখানে তিনি এই অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেননি। স্কুল ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফেরত ছাত্রীদের মন্তব্য ক্লাস হল না। এমএলএ আসছে তাই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বাড়ি চলে যেতে বলা হয়েছে।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ