মেমারি হাই মাদ্রাসায় এবার মা ও ছেলে একসঙ্গে দুজনেই মাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,শক্তিগড়: জানার যেমন কোন শেষ নেই, তেমনি পড়তে চাওয়ার বা পড়ার জন্য উদ্যোগ নেওয়ারও কোন বয়স সীমা নেই । এবছর মাধ্যমিক পরীক্ষায় এমনই প্রমাণ করে দিল মেমারি হাই মাদ্রাসা(Memary High Madrasa)। সেখানে এমন একটি ঘটনা ঘটেছে যা সবার জন্য অর্থাৎ এই সমাজের এক বড় দৃষ্টান্ত। ৩৯ বছর বয়সে এসে ২১ বছরের ছেলের সাথে এক সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মা।

এমনি অবাক ঘটনা দেখা গেলো মেমারী হাই মাদ্রাসায়।জানা গেছে মা আয়শা বেগম(Ayesha Begam) দীর্ঘদিন ধরে পড়াশুনা থেকে বিরত ছিলেন। কিন্তু তার উচ্চশিক্ষিতে বেড়ে ওঠার অনুপ্রেরণায় ও নিজের ইচ্ছে শক্তির পাথেয় করে আবার তিনি বয়সের বেড়াজালকে দূরে সরিয়ে রেখে পড়াশুনার জগতে পা রাখেন। শেষ পর্যন্ত ছেলে শেখ পারভেজ আলমের (Sk. Parvez Alam)সাথে পড়াশোনা শুরু করেন এবং এবার মাধ্যমিক পরীক্ষায় ছেলের সাথে তিনিও গর্বের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বাড়ি শক্তিগড় থানার(Shaktigar P.S.) ঘাটশিলা এলাকায়। তিনি জানিয়েছে তিনি আরো অনেক দূর পড়াশোনা চালিয়ে যেতে চান।

মায়ের এই অসাধারণ কাজে কুর্নিশ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সকল স্তরের মানুষ। একই হলে মা আর ছেলের পরীক্ষার আসন পড়েছে। ছেলে ঠিকমত পরীক্ষা দিচ্ছে কিনা নিজে উত্তরপত্রে লিখতে লিখতে মা হিসেবে নজর রাখছেও। মেয়ের পড়াশোনা তাকে প্রেরণা জুগিয়ে ছিল মনের মধ্যে থাকা প্রবল ইচ্ছে শক্তি আজ তাকে পরীক্ষা হল অবধি টেনে এনেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় জোড়ের সাথে তিনি দাবি করেছেন তার এই উদ্যোগ সমাজের অন্যান্য নারীদেরও আগামী দিন শিক্ষার জগতে পা রাখতে ইচ্ছা শক্তি জাগাবে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!