পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মায়ের, জখম ১২ বছরের শিশুকন্যা

ফের মর্মান্তিক দুর্ঘটনা মালদার মানিকচকে। বেপরোয়া টোটোর ধাক্কায় প্রাণ গেল একজন ২৮ বছর বয়সী মহিলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক দুর্ঘটনা মালদার মানিকচকে। বেপরোয়া টোটোর ধাক্কায় প্রাণ গেল একজন ২৮ বছর বয়সী মহিলার। ছিটকে পড়ে গুরুতর আহত হল তাঁর ১২ বছরের কন্যা। ঘটনাটি নিয়ে রীতিমতো উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদার মানিকচকের মথুরাপুর গড়িপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম জবা মাহালদার, আহতের নাম ললিতা, যাঁরা সম্পর্কে মা-মেয়ে।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটেছে। রাজ্য সড়কের ধারে একটি কালি মন্দির থেকে পুজো সেরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। জাতীয় সড়ক ধরে হেঁটেই ফিরছিলেন মা-মেয়ে। কিন্তু ভাগ্যের অদ্ভুত পরিহাস। ভাগ্যে মৃত্যু লেখা থাকলে, কে খন্ডাবে? বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতিতে আসা টোটো গাড়ি তাঁদের পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে জবা মাহালদার রাস্তায় লুটিয়ে পড়েন। এবং তাঁর মেয়ে আহত হয়। মহিলার চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসেন। এবং আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষনে সব শেষ। রাস্তাতেই মৃত্যু হয় মহিলার।

কর্তব্যরত চিকিৎসক জবাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ। আর তাঁর একরত্তি মেয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পরে জবার পরিবারের লোকজন। ইতিমধ্যেই টোটো চালককে আটক করেছে পুলিশ। এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। পুলিশ জানিয়েছে, চালক ইচ্ছে করে তাঁদের ধাক্কা দিয়েছে নাকি কুয়াশায় না দেখতে পেয়ে তাঁদের ধাক্কা দিয়েছেন তা তদন্ত করা হয়েছে হচ্ছে। ভোরে ফাঁকা রাস্তায় কেন দ্রুত গতিতে তিনি গাড়ি চালাচ্ছিলেন সেটাও তদন্ত করছেন পুলিশ।

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির