সর্বনাশ! একই নম্বরের  একাধিক ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একই নম্বরে রয়েছে একাধিক ভোটার কার্ড। এমনই সন্ধান পেয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এই ঘটনাটি মূলত খোঁজ মিলেছে   উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে শুরু করে নেপাল সীমান্ত ঘেঁষা দার্জিলিংয়ের নকশালবাড়ি এলাকায়। আর তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন।  

জানা গিয়েছে, এমন  কার্ডের সংখ্যা প্রায় ২৩ হাজারেরও বেশি। রাজ্যে   মোট ১১ টি বিধানসভা কেন্দ্রে  মিলেছে এমন  কার্ডের সন্ধান।  শুধু তাই নয় বাংলাদেশ বা নেপালের নাগরিকদের ভারতীয় সেজে থাকার প্রমাণ মিলেছে। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন।

এই প্রসঙ্গে কমিশনের দেওয়া তথ্য অনুসারে, বাংলাদেশ সংলগ্ন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত দু’টি বিধানসভায় একই নম্বরের একাধিক ভোটার কার্ডের হদিশ মিলেছে। এছাড়াও নেপালের পানিট্যাঙ্কি লাগোয়া মাটিগাড়া-নকশালবাড়ি, উত্তর ২৪ পরগনার বনগাঁ পশ্চিম, মধ্যমগ্রাম, রাজারহাট-নিউটাউন, রাজারহাট-গোপালপুর, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব ও পশ্চিম, আলিপুরদুয়ারের ফালাকাটা, দার্জিলিং জেলার কার্শিয়াং, শিলিগুড়িতে দেখা গিয়েছে একই ঘটনা। বলা বাহুল্য, কিছুদিন আগে কমিশনের তরফে  ভোটার কার্ড সংশোধনের কাজ শুরু হয়। আর তখনই নজরে আসে একই নম্বরে রয়েছে একাধিক ভোটার কার্ড। তবে কীভাবে এই ভোটার কার্ড তৈরি  হল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে কমিশন। 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ