পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে একাধিক পুরসভায় মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলররা পদত্যাগ করছেন। এরজেরে পুর পরিষেবা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবাও পাচ্ছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে আধিকারিকদের সহযোগিতায় পুর পরিষেবা দেওয়ার চেষ্টা করছে পুর ও নগরোন্নয়ন দফতর। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলতে বিশেষ কর্মসূচির কথা ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিগত সরকারের আমলে টক টু মেয়র অনুষ্ঠান হতো। এবার সাধারণ মানুষের সমস্যা শুনতে বিশেষ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী। একটি টেলিফোন নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট একটি দিনে সেই নম্বরে ফোন করলেই সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন সাধারণ মানুষ। নিজেদের এলাকার পুরসভা সংক্রান্ত সমস্যার কথা জানাতে পারবেন তাঁরা।

যেসকল পুরসভাগুলোতে মেয়র-চেয়ারম্যান নেই, সেই জায়গাগুলোকে প্রাধান্য দেওয়া হবে। সপ্তাহের একটি করে দিন কয়েক ঘণ্টা সময় দেওয়া হবে, এক একটি পুরসভা এলাকাকে। ওই সকল এলাকার মানুষ ওই নির্দিষ্ট দিনে মন্ত্রীকে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। ‘টক টু মেয়র’-র বদলে ‘টক টু মিনিস্টার’ বা ‘সমস্যার সমাধানে মন্ত্রী’ নাম হতে পারে এই কর্মসূচির।

এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, তৃণমূলের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলররা কী করছেন সবাই দেখতে পাচ্ছেন। সামনেই বর্ষাকাল। এই সময় মানুষকে পরিষেবা না দিয়ে সবাই পালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতেই এই ধরনের কাজ করা হচ্ছে। কিন্তু তাঁদের পরিকল্পনা সফল হবে না। আধিকারিকরা লড়াই চালাচ্ছেন। মানুষের সমস্যা জানতে সরাসরি তিনি কথা বলবেন বলেও জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগেভাগে জানিয়ে দেওয়া হবে সময়সূচি। ফোনের পাশাপাশি ভিডিও কলের মাধ্যেমে কর্মসূচি করা যায় কিনা তার চেষ্টা চলছে।

 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা