মালদহ আদালতে মাত্র এক বছরের মধ্যেই খুনের মামলার সাজা ঘোষণা

Share:

 নিজস্ব প্রতিনিধি,মালদহ: পুরনো বিবাদের জেরে প্রতিবেশীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত। মামলা রুজু হওয়ার এক বছরের মধ্যেই অভিযুক্তকে দোষী প্রমাণিত করে যাবজ্জীবন সাজা ঘোষণা মালদা আদালতের(MALDA COURT)। বৃহস্পতিবার মালদা জেলা আদালতের বিচারপতি সাজা ঘোষণা করেন। বিচারের রায় খুশি মৃত ব্যক্তির পরিবারের লোকেরা।

উল্লেখ্য ২০২১ সালের ২২ অগাস্ট মালদহের মানিকচক থানার(Manickchak Police Station) গোপালপুর ঈশ্বরটোলা গ্রামের বাসিন্দা মানিক মন্ডল খুন হন। পুরনো বিবাদের জেরে প্রতিবেশী যুবক প্রশান্ত মন্ডল(Prasanto Mondal) গভীর রাতে তার বাড়িতে ঢুকে মানিক মন্ডলকে খুন করে। মৃত মানিক মন্ডলের পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশান্ত মন্ডলকে গ্রেফতার করে। মামলা রুজু হয় মালদা জেলা আদালতে। অভিযুক্ত প্রশান্ত মন্ডল এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায়(302 IPC) মামলার শুনানি করা হয়।মাত্র  এক বছরের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন মহামান্য আদালত। একাধিক প্রমাণ ও সাক্ষ্য মেলার পর অভিযুক্তের দোষ প্রমাণিত হয়।

বৃহস্পতিবার বিচারপতি অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। এই খুনের ঘটনায় পুলিশ অতি দ্রুত দোষী ব্যক্তিকে গ্রেফতার করে চাকরির দাখিল করে আদালতে। আদালত দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে অবশেষে বৃহস্পতিবার দোষী ব্যক্তিকে সাজা শোনাতে সক্ষম হয় আদালত। মাত্র এক বছরের মধ্যে একটি খুনের মামলায় অতি দ্রুত সাজা ঘোষণা হওয়ার ঘটনায় আইনজীবীরা ও খুশি। সব মামলা এইরকম ভাবেই দ্রুততার সঙ্গে সম্পন্ন হলে, মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে, বলেই মনে করেন আইনজীবীরা।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির