ক্যানসার চিকিৎসায় আর যেতে হবে না কলকাতা, মুর্শিদাবাদেই মিলবে বিশ্বমানের পরিষেবা, দুশ্চিন্তা কমল হাজার পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা হল। বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যুক্ত হতে চলেছে ক্যানসার চিকিৎসা পরিষেবা এবং কেমোথেরাপি সুবিধা। দীর্ঘদিন ধরে এই জেলার ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কলকাতা কিংবা ভিনজেলায় ছুটতে হত। যাতায়াতের খরচ, থাকার সমস্যা এবং মানসিক চাপ সব মিলিয়ে রোগী ও তাঁদের পরিবারের উপর বাড়তি বোঝা পড়ত। এবার সেই ভোগান্তির অনেকটাই লাঘব হতে চলেছে।

এই নতুন পরিষেবা চালু হওয়ায় মুর্শিদাবাদ জেলার ছাড়াও আশপাশের একাধিক জেলা এবং ঝাড়খণ্ডের কিছু অংশের মানুষ সরাসরি উপকৃত হবেন। বাড়ির কাছেই উন্নত ক্যানসার চিকিৎসা পরিষেবার মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল মুর্শিদাবাদ মেডিক্যাল মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে এক পার্টিতে খোশমেজাজে শতরুপ-দেবাংশু-রুদ্রনীল, নতুন সমীকরণের ইঙ্গিত?

মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. অনাদি রায় চৌধুরী জানান, বর্তমান সময়ে জরায়ু ক্যানসার, স্তন ক্যানসার এবং ফুসফুসের ক্যান্সারের মতো রোগ দ্রুত বাড়ছে। সেই কারণেই ক্যানসার কেয়ার সেন্টারে অত্যাধুনিক রেডিয়েশন মেশিন বসানো হয়েছে। নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে এবং রোগীরা নির্দিষ্ট দিনে ওপিডিতে এসে চিকিৎসা নিতে পারবেন। মানুষের সহযোগিতায় এই পরিষেবাকে মানুষের হাতেই তুলে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিন রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. সৌমিতা পোদ্দার বলেন, যাঁদের ক্যানসারের উপসর্গ রয়েছে বা সন্দেহ আছে, তাঁদের স্ক্রিনিংয়ের মাধ্যমে দ্রুত রোগ নির্ণয় করা হচ্ছে। ক্যানসার চিকিৎসা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয় – সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। বর্তমানে সার্জারি ও কেমোথেরাপি পরিষেবা চালু রয়েছে এবং রেডিয়েশন মেশিনও স্থাপন করা হয়েছে। খুব শীঘ্রই রেডিওথেরাপি পরিষেবা শুরু হলে, ক্যানসারের সম্পূর্ণ চিকিৎসাই এক ছাদের নীচে পাওয়া যাবে। এই উদ্যোগে নিঃসন্দেহে জেলার স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দেবে।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?