বিয়ে হয়েছে এক সপ্তাহ হয়নি, উদ্ধার হল যুবকের মৃতদেহ

বিয়ের এক সপ্তাহের মধ্যে উদ্ধার হল যুবকের মৃতদেহ। পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রেনি রোড এলাকার স্যাঁকড়া পাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের এক সপ্তাহের মধ্যে উদ্ধার হল যুবকের মৃতদেহ। পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রেনি রোড এলাকার স্যাঁকড়া পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিষ্ণু পাসোয়ান। ২৬ বছর বয়স তাঁর। পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রেনি রোড এলাকার স্যাঁকড়া পাড়ার বাসিন্দা বিষ্ণু। গত রবিবার ওই যুবকের বিয়ে হয়। বিয়ে করে নতুন জীবন শুরু করার এক সপ্তাহের মধ্যে উদ্ধার হল মৃতদেহ। শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-চান্ডিল রেল লাইনের একটি ব্রিজের নীচ থেকে বিষ্ণু পাসোয়ানের মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা বিষ্ণুর দেহ পড়ে থাকতে দেখেন। এর পর এই খবর ছড়িয়ে পরতে ঘটনাস্থলে ভিড় করেন এলাকার মানুষজন। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় জিআরপি-তে এবং মফস্বল থানায়। খবর দুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। ২৬ বছর বয়সী বিষ্ণু আত্মঘাতীও হতে পারেন বলে মনে করছেন তদন্তকারী। ঠিক কী কারণে ওই যুবক রেল ব্রিজের ওপরে গিয়েছিলেন সেই প্রশ্নও উঠছে। আত্মহত্যা, নাকি খুন নাকি দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুরুলিয়া পুলিশ। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সকালে প্রাতঃকৃত্য করার জন্য স্থানীয় শিয়ালখেদা এলাকায় যান ওই যুবক। তার পর এই ঘটনা।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান