সোমবার সন্ধ্যায় প্রকাশ অতিরিক্ত ভোটার তালিকা, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : নবান্নের নির্দেশ, ভোটার তালিকা প্রকাশ ঘিরে কড়া নজরদারি ব্যবস্থা।রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার(State Goverment)। ২১ মার্চ , শনিবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর জানিয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার(Supplementary Copy) তালিকা প্রকাশিত হতে পারে।এই পরিস্থিতিতে সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

এছাড়াও সংশ্লিষ্ট পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বিষয়টি জানিয়ে সমন্বয় রেখে কাজ করার কথাও উল্লেখ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই প্রশাসনের এই আগাম সতর্কতা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বার্তা প্রশাসনের সর্বস্তরে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার দুপুর থেকেই প্রতিটি থানাকে এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সংবেদনশীল এলাকাগুলিতে সন্ধ্যের পর থেকে পুলিশের টহল জোরদার করতে বলা হয়েছে।

প্রয়োজন বোধে বিভিন্ন সংবেদনশীল এলাকা গুলিতে যে স্থানীয় থানা রয়েছে সেখানে সোমবার দুপুরের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় এলাকায় আগাম রুট মার্চ করা নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে সমস্ত থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সতর্ক থাকতে বলা হয়েছে। গভীর রাত পর্যন্ত এলাকায় নজরদারি চালাতে বলা হয়েছে। কোথাও কোন যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার সিইও দফতরে দুপুর ২ টো থেকে বৈঠক পুলিশ, সিএপিএফ আধিকারিকদের সাথে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে ওই বৈঠকে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের