নদিয়ায় কৃষ্ণগঞ্জ ও ধানতলা থেকে দফায় দফায় ১০ বাংলাদেশি গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণগঞ্জ: গোপন সূত্রে খবর পেয়ে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।শনিবার তাদের আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, গত বৃহস্পতিবার বৈধ পাসপোর্ট এবং ভিসা না থাকা সত্ত্বেও এক মহিলা সহ আরো তিন জন বাংলাদেশী বেআইনিভাবে কৃষ্ণগঞ্জ(Krishnaganj) সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। তারা দুদিন ধরে কোন একজনের বাড়িতে থাকছিলেন। সেই খবর পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কাছে।

শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জ পুলিশের একটি টিম সাদা পোশাকে এবং আর টি ভ্যানের আরেকটি টিমের সহায়তায় ধরমপুর খালপাড়া থেকে ওই চারজন বাংলাদেশীকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন মহিলা রয়েছে। তবে কি কারণে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।শনিবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে পাঠায় পুলিশ।

অন্যদিকে, বাংলাদেশ থেকে তার কাঁটা পেরিয়ে ভারতের প্রবেশ করে ৩ বাংলাদেশী । জানা যায় ,ধানতলা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ধানতলার (Dhantala)কালীবামনি এলাকায় অভিযান চালায়।এরপর তিন বাংলাদেশি সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের শনিবার রানাঘাট আদালতে পেশ করা হয়।এদিকে,নদিয়ার হবিবপুরে মতুয়া মহা সংঘের মহাসভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারকে নাগরিকত্ব আইন নিয়ে কটাক্ষ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমনি অধিকারীর।হবিবপুর পানপাড়া মাঠে নদিয়া দক্ষিন মতুয়া মহাসংঘের উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক মতুয়া মহাসভায় উপস্থিত হন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডাঃ মুকুট মণি অধিকারী। এই মহা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব তথা রাজ্যসভার সাংসদ এবং ঠাকুরনগর(Thakurnagar) হরিচাঁদ গুরুচাঁদ বাড়ির বৌমা মমতা বালা ঠাকুর তৎসহ একাধিক জনপ্রতিনিধিরা।

এদিন নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমনি অধিকারী(MLA Mukutmoni Adhikari)। তিনি জানান বর্তমানে যে নাগরিকত্ব আইন নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার তাতে করে যে সমস্ত নিয়ম কানুন এবং প্রস্তাব রাখা হয়েছে ভিটেমাটি ছেড়ে ভারতে আশা উদ্বাস্তু মতুয়াদের সে সমস্ত জিনিস দেওয়ার ক্ষমতা নেই সুতরাং নাগরিকত্ব আইনের নামে প্রহসন করেছে কেন্দ্রীয় সরকার তাই যত কালা আইন সব এখন মতুয়াদের বিপক্ষে একদিন স্বপ্ন দেখিয়ে তাদেরকে আজ সমস্যার মুখে ঠেলে দিয়েছে এই কেন্দ্রীয় সরকার।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা