ঐতিহ্যবাহী লালনতীর্থ কদমখালির লালন মেলার শুরুতেই জন প্লাবন

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: নদিয়া জেলার ঐতিহ্যবাহী লালনতীর্থ কদমখালির লালন মেলা শুরুতেই জন প্লাবন । পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ লালন ভক্তদের সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে সে জায়গায় বাংলাদেশের তারকাটা থেকেই কিছুটা দূরত্বেই সাড়ম্বরে পালিত হচ্ছে লালন তীর্থ কদমখালীর লালন মেলা। নদিয়া জেলার ভীমপুর থানার(Bhimpur P.S.) লালন তীর্থ কদমখালিতে লালন মেলাকে ঘিরে জন প্লাবন ।শুরু হল সকলের আবেগের ঐতিহ্যবাহী লালন মেলা।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন ফকির ও বাউল শিল্পীদের সাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের জৈব প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস(Minister Ujjal Biswas) । এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলার সভাধিপতি তাহান্নুম মীর সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মূলত প্রদীপ প্রজ্জ্বলন ও পরবর্তীতে বাউল গানের মাধ্যমেই এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রথা মেনে। এ অনুষ্ঠানে মূলত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাণী এবং সকলকে নিয়ে একসঙ্গে থাকার শান্তির বার্তায় সারা বিশ্ববাসীর কাছে লালন গীতির মাধ্যমে প্রেরণ করার চেষ্টা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের জানান, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেভাবে ধীরে ধীরে অশান্তি এবং স্বেচ্ছাচারিতার পথে এগোচ্ছে তাতে সে দেশ খুব শীঘ্রই বিভিন্ন সমস্যায় পড়তে পারে। তাদের এই কাজকে তিনি নিন্দনীয় বলে আখ্যা দেন। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকার কথা তিনি তুলে ধরেন। তিনি আরো জানান ,বাংলাদেশ যেটা করছে সেটা কখনোই ঠিক নয়। কারণ এক দেশে সকল ধর্ম সকল বর্ণের মানুষ বসবাস করবে এটাই নিয়ম । সেখানে কেউ থাকবে সংখ্যাগুরু কেও থাকবে সংখ্যালঘু । সবাই মিলে মিশে বাস করবে এটাই হওয়া উচিত । লালন কে নিয়ে এপার বাংলা বেঁচে থাকবে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও