সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪ বাইক আরোহী

Share:

নিজস্ব প্রতিনিধি : সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে নদিয়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ বন্ধুর। বাইক চালানোর সময় তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটে নদিয়ার তেহট্টে রবিবার রাতে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে বাকি দু’জনেরও মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে খবর, কানাইখালি রাজ্য সড়কের উপর দিয়ে একটি বাইকে চেপেই ফিরছিলেন চার বন্ধু। সেই সময়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে বাকি দুজনও মারা যায়। বাইক চালানোর সময় প্রত্যেকেই তারা মত্ত অবস্থায় ছিলেন।

মৃতদের নাম সুমন মণ্ডল, বয়স ১৯ বছর, তন্ময় বিশ্বাস, বয়স ২০,  দ্বীপ মণ্ডল, বয়স ২২ ও ২০ বছর বয়সী মণীশ বিশ্বাস। মণীশের বাড়ি তেহট্ট থানা এলাকারই ছিটকা গ্রামে। বাকি তিন জনের বাড়ি আস্তুল্লানগর গ্রামে। এদিকে শোকে ভেঙে পড়েছে তাদের পরিবার।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বাইকটি দ্রুত গতিতে চলছিল। দুর্ঘটনার সময়ে কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম ছিল। তাঁদের অনুমান, মত্ত অবস্থায় থাকা এবং দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

স্থানীয়রা আরও জানান, চার বন্ধু বাইক নিয়ে করিমপুরের উদ্দেশে গিয়েছিলেন সরস্বতী ঠাকুর দেখতে। সেখান থেকে ফেরার পথে রাজ্য সড়কের ধারে একটি মদের দোকানে দাঁড়ান তাঁরা। সেখানে মদ্যপান করে ফের বাড়ির উদ্দেশে রওনা দেন চার বন্ধু। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। চার বন্ধুকে বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান চার জনই।

তড়িঘড়ি ছুটে আসে স্থানীয়রা। চার জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে নাজিরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বাকি দু’জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা হয় নি। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদের।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ