ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ১ দালাল সহ গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বড় সাফল্য পেল হাঁসখালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি মহিলা এবং এক জন বাংলাদেশি দালাল কে গ্রেফতার করল পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে খবর বেশ কিছু মাস আগে এই বাংলাদেশি মহিলা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এরপর আবার বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে আজ তাকে গ্রেফতার করা হয়।

এই নিয়ে হাঁসখালি থানার তরফে জানানো হয়, ওই ছদ্মবেশি মহিলা ভারতের দালাল এর মারফত বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেকথা ধৃত দালাল শিকার করেছেও বলে জানা যায়। ধৃত দুজন কে আজ রানাঘাট আদালতে পেশ করবে পুলিশ।ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হবে।

ধৃত বাংলাদেশি মহিলার নাম মাসুমা আক্তার। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা তিনি। অপর  দিকে ধৃত দালালের নাম শুধন বিশ্বাস।হাঁসখালি থানার বড় মুড়াগাছার বাসিন্দা তিনি। তাদের দুনজকেই হাতেনাতে পাকড়াও করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে অবৈধভাবে প্রবেশের সংখ্যা বেড়েই চলেছে। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশ করেও পুলিশের চোখে ধুলো দেওয়া কঠিন হয়ে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষে। এর আগে ১৭ জানুয়ারি আরও ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানা এলাকা থেকেই দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল ওই অনুপ্রবেশকারীরা। পরে তাদের গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব