দুর্গাপূজার আগে বন্ধ নাগরাকাটার বামনডাঙ্গা-টন্ডু চা বাগান,১২০০ শ্রমিক কাজ হারালেন

Share:

নিজস্ব প্রতিনিধি,নাগরাকাটা: দুর্গাপূজার আগে বন্ধ হয়ে গেল নাগরাকাটার বামনডাঙ্গা-টন্ডু চা বাগান। বৃহস্পতিবার বকেয়া এক পাক্ষিক বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নেমেছিলেন। তারা চা বাগানের ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে টন্ডু থেকে ছয় কিলোমিটার হাঁটিয়ে বামনডাঙ্গার ফ্যাক্টরিতে(Bamandanga Factory) নিয়ে আসেন, পথে চলতে থাকে ম্যানেজার ও মালিকের বিরুদ্ধে উগ্র স্লোগান। ফ্যাক্টারিতে পৌঁছে সেখানে ম্যানেজারকে দাড় করিয়ে রেখে বিকেল পর্যন্ত চলে আন্দোলন। শ্রমিকদের এমন উগ্র আন্দোলনের জেরে চা বাগানের সমস্যা আরোও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কা সত্য প্রমাণ করে শুক্রবার সকালে চা বাগানে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হয়।

এর ফলে বিপাকে পড়লেন প্রায় ১২০০ শ্রমিক।এদিকে ঘটনার জেরে শনিবার সকাল থেকে চা বাগান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে ১২০০ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের। দুর্গাপূজো আসন্ন তার আগে বিগত দিনে যে কাজ তাঁরা করেছেন তার টাকা বাকি। এর ওপর চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় দুর্গাপুজোর (Durga Puja)আগে বোনাস পাওয়ার ক্ষেত্রেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে শ্রমিকদের দাবি অবিলম্বে চা বাগান খোলা হোক।

তারা বাগানের ম্যানেজারকে কোন ভাবে হেনস্থা করেননি বলে দাবি করেছেন। তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ বাগান কর্তৃপক্ষ করেছে বলে শ্রমিকরা পাল্টা অভিযোগ করেন। তারা চান বাগান খুলুক স্বচ্ছন্দে ফিরুক সেখানকার পরিস্থিতি। তারা কাজে যোগ দিতে চান। কারণ বাগান খোলা থাকলে রুজি রোজগার হবে। তাদের এবং তাদের পরিবারের সদস্যদের পেট চলবে। অন্যথায় এক দুশ্চিন্তার সম্মুখীন ১২০০ শ্রমিক ও তাদের পরিবার।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও