এই মুহূর্তে

নৈহাটিতে রাত হলেই ঘটছে হাড়হিম করা ঘটনা, মাটিতে পুঁতে ফেলা হচ্ছে শিশুর দেহ

নিজস্ব প্রতিনিধি নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে গভীর রাতে ঘটছে এক হাড়হিম করা ঘটনা। শ্মশানের বিপরীতে রেলের ঘেরা জমিতে দেহ পুঁতে দেওয়াকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাঞ্চল্য। শীতের রাতে হাড়হিম করা ঘটনা ঘটছে ওই এলাকায়। শিশুর দেহ নিয়ে এসে পুঁতে ফেলা হচ্ছে ওই জমিতে।নৈহাটি রামঘাট মহাশ্মশানের (Naihati Ramghat Burning Ghat)বিপরীতে নাগা আশ্রমের পেছনে রেলের বিশাল অংশে পাঁচিল ঘেরা জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নেই সেখানে কোন নজরদারি।সেখানে গভীর রাতে শিশুর মৃতদেহ এনে কে বা কারা এসে পুঁতে দিচ্ছেন এমনটাই অভিযোগ স্থানীয়দের।

ওই জমির ওপর দিয়ে গঙ্গা পেরিয়ে রেলের জুবিলী ব্রীজ (Jubili Bridge)চলে গিয়েছে। ব্রীজের পাহারায় আর পি এফ থাকলেও ওই ফাঁকা জমিতে কোনও নজরদারি নেই। এলাকাবাসির অভিযোগ, গভীর রাতে ছোটো বাচ্চার মৃতদেহ লুকিয়ে চুরিয়ে এখানকার একাধিক স্থানে পুঁতে দেওয়া হচ্ছে। একটি চক্র সক্রিয় রয়েছে।সামনেই শ্মশান রয়েছে। কিভাবে শ্মশান কর্মীদের এড়িয়ে এই স্থানে শিশুদের মৃতদেহ আনছে সেই প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীদের মনে।

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলার (Councillor)সুশান্ত দে সরকার বলেন, রেলের ওই জমিতে নানান অসামাজিক কাজ হয়। আরপিএফ এর কোন নজরদারি নেই। বহুবার পুরসভা ওই জমি নিয়ে রেলপ্রশানকে চিঠি করে জানিয়েছে। কিন্তু রেল উদাসীন। তাঁর মতে রাতের অন্ধকারে কেউ যদি গেট খুলে ওখানে মৃতদেহ পুঁতে রাখে সেটা দেখার দায়িত্ব রেল প্রশাসনের, পুরসভার নয়। শিশুদের মৃতদেহ গুলি কোথা থেকে আসছে এবং কারা পুঁতে দিয়ে গা ঢাকা দিচ্ছে এই ঘটনায় অবিলম্বে তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন সকলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুতি থানার অভিযানে উদ্ধার ১ লক্ষ ভারতীয় জাল নোট, ধৃত ২, চাঞ্চল্য পুলিশ মহলে

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ