বানান বিভ্রাটের জেরে ভোটার তালিকায় নেই নাম! আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়া, চাঞ্চল্য রিষড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, রিষড়া : আধার কার্ডে মিনতি সেন ও ভোটার কার্ডে মিনু সেন! ২ পরিচয়পত্রে নামের বিভ্রান্তির জেরে বাদ গিয়েছে নাম। ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী মিনতি সেন(৫৮) নামে এক প্রৌঢ়া। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য রিষড়ায়।

জানা গিয়েছে, রিষড়া গ্রাম পঞ্চায়েতের বারুজীবী এলাকার বাসিন্দা মিনতি সেন(৫৮)। শনিবার রাতে তাঁর ছেলে বাড়িতে ফিরে মাকে ডাকাডাকি করলে সাড়া পায় না। লোক ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের ঝুলন্ত দেহ দেখতে পান। পরিবারের অভিযোগ, আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন প্রৌঢ়া। তারপর এসআইআর-র কারণে নাম বাদ যাওয়ায় চিন্তায় ছিলেন তিনি। বাড়ি ফাঁকা পেয়ে আত্মঘাতী হলেন ওই প্রৌঢ়া। প্রতিবোশীরাই পুলিশে খবর দেয়। রিষড়া থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

জানা গিয়েছে, আধারকার্ডে মিনতি সেন ও ভোটারকার্ডে মিনু সেন। নাম নিয়ে এই বিভ্রান্তির কারণে নাম বাদ গিয়েছে তাঁর। ছেলে ভোলার নামও নেই তালিকায়। এরপরেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, মৃতার ছেলের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ২০০২ সালে তার নাম ছিল বেলুড়ে। তারপরে কয়েক বছর ধরে রিষড়া থাকছিলেন। সেই কারণে সমস্ত ডকুমেন্ট ট্রান্সফার হয়নি। নাম বাদ গেছে। তারপর থেকেই আতঙ্কে ছিলেন ওই প্রৌঢ়া। ভারতবর্ষের স্বাধীনতার পরে এরকম পরিবেশ দেখা যায়নি বলে অভিযওগ করলেন তৃণমূল প্রার্থী। বিজেপি মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে। এর জবাব মানুষ দেবে।  চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের। কারও নামের সমস্যা, কারও ঠিকানায়। সবটাই ভোটযন্ত্রে জবাব দেবে জনতা। 

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে