পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে খুন হল শাশুড়ি বৌমা,আহত শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমার: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বরগোদা গ্রামে জায়গা সম্পত্তির বিবাদের জেরে খুন হল একই পরিবারের শাশুড়ি বৌমা। আহত অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে (Tamluk Hospital)ভর্তি শ্বশুর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলা ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীরা জানিয়েছেন, বোর গোদা গ্রামের সুভাষ দাস, খোকন দাস, ননি গোপাল দাস, কিশোরী দাস এই চার ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে গোলমাল চলছিল। রবিবার দুপুরে জায়গা সম্পত্তি নিয়ে গোলমাল চরম পর্যায়ে পৌঁছায় ।

রবিবার রাত সাড়ে নটা নাগাদ আবারও গোলমালে সৃষ্টি হয় চার ভাইয়ের মধ্যে। বচসা থেকে শুরু হয় মারপিট। সেই মারপিটের জেরে প্রাণ হারায় খোকন দাসের স্ত্রী এবং বৌমা। মৃত ওই শাশুড়ির নাম মিনু দাস এবং বৌমার নাম সুপ্রিয়া দাস। তমলুক হাসপাতালে খোকন দাসকে গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকা থেকে নন্দকুমার থানার(Nandakumar P.S.) পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার দরুণ ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এলাকাবাসীর বয়ান রেকর্ড করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি ঝিল থেকে মাটি কাটাকে কেন্দ্র করে ওই পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে মত বিরোধ দেখা দেয়। মতি দাস নামে জনৈক মাটি কেনাবেচার দালাল সে বাইরে থেকে দুষ্কৃতিদের নিয়ে এসে পিয়ারের বোতল দিয়ে মাথায় আঘাত করে শাশুড়ি ও বৌমাকে। এতে দুজনের মৃত্যু হয়। অপরদিকে শ্বশুরকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। তার আঘাতও গুরুতর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পুলিশ বহিরাগত দুষ্কৃতীদের খুঁজছে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও