এই মুহূর্তে

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম ও ইংরেজবাজার: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA’র নোটিশ।আগামী ১৭ এপ্রিল ৪৩ নেতাকে NIA’র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ।গত ৮ ডিসেম্বর ২০২৪ এ নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হয়।সমবায় ভোট চলাকালীন নন্দীগ্রাম-১ ব্লকের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবন ভোট কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসা শুরু হয় ।তারপর বোমাবাজি হয়। সেই ঘটনায় ৪৩ জনের নামে অভিযোগ জমা হয়।তদন্তের ভার যায় NIA র হাতে।সেই মতো NIA ৪৩ জনকে নোটিশ পাঠায় শনিবার।

শেখ সুফিয়ান, আবু তাহের, শঙ্কু নায়েক সহ আরো দাপুটে তৃণমূল নেতাদের নামে নোটিশ পাঠানো হয় NIA র তরফে। প্রত্যেককে আগামী ১৭ তারিখ এন আই এর সদর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।২০২৪ সালের ৮ ডিসেম্বর নন্দীগ্রামে সমবায় নির্বাচনে ব্যাপক বোমাবাজি হয়। সেই ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। শনিবার সেই ৫০ জনের মধ্যে ৪৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিল এন আই এ। ১৭ এপ্রিল এনআইএ তদন্তের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এই ৪৩ জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচনের আগে চক্রান্ত করে বিজেপি এজেন্সি দিয়ে তৃণমূল কর্মীদের হেনস্থা করছে এমনটাই অভিযোগ করেছে রাজ্যের শাসক দল।

অন্যদিকে,মালদহে এসআইআর বিরোধী আন্দোলনে মোথাবাড়ির ঘটনা সহ ১২ টি মামলার তদন্তের দায়িত্বভার নিল এন আই এ। ১২ টি মামলায় ধৃত ৫০ জনেরও বেশি। শনিবার দুপুর থেকে ম্যারাথন জিজ্ঞাসা চলছে ইংরেজবাজার থানায়। কয়েকজন অভিযুক্তদের নিয়ে এসে ম্যারাথন জেরা করা হচ্ছে।এর মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভার আই এস এফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরী। সূত্রের খবর NIA যে বারোটি মামলার তদন্তভার নিয়েছে তার মধ্যে আটটি মোথাবাড়ি থানার অভিযোগ হওয়া মামলা। বাকি চারটি মামলা রুজু হয়েছে কালিয়াচক থানায়। যদিও এদিন সংবাদ মাধ্যমের কাছে কোন রকমের তথ্য দিতে নারাজ এনআইএ আধিকারিকরা। তবে দেখা যায় ইংরেজবাজার থানায় ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ চলছে , মালদার মোথাবাড়ি কাণ্ডের ধৃতদের।

Published by:

Share Link:

More Releted News:

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

বালির ভোট রাজনীতিতে এবার ‘আবাসন’ বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ