নন্দীগ্রামের দেবব্রত মাইতির পরিবার আস্থা হারাচ্ছে সিবিআই তদন্তের ওপর

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: আর জিকর কাণ্ডের তদন্তে নেমে মুখ পুড়েছে সিবিআইয়ের। রবীন্দ্রনাথের খোয়া যাওয়া নোবেল আজ অব্দি উদ্ধার করতে পারে নি সিবিআই(CBI)। এবার ২০২১ সালের ২মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর নন্দীগ্রামে হিংসাত্মক ঘটনার দ্রুত ছড়িয়ে পড়ে। নন্দীগ্রাম বিধানসভার কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতের চিল্লোগ্রামের দেবব্রত মাইতি সেই হিংসায় গুরুতর জখম হয়ে ১৩ মে মারা যান। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ভার গ্রহণ করে।ইতিমধ্যে ৪২ জনকে দফায় দফায় চিহ্নিত করা হয়েছে। তাদেরকে প্রথমে জেলে তারপরে পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়।

অবশেষে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পরে নন্দীগ্রামে(Nandigram) ফেরে ওই ৪২জন। দেবব্রত মাইতির পরিবারের পক্ষ থেকে তার ছেলে রঞ্জিত মাইতি উষ্মা প্রকাশ করে বলেছেন,পুলিশি তদন্তে আস্থা না রেখে, সিবিআই তদন্তে গেলাম।সেই সিবিআই পাঁচ বছর হতে গেল কোন ভাবে দোষীদের সাজা দিতে পারল না। আবার একটি বিধানসভা ভোট আসতে চলল ।আবার এইরকম ঘটনা জেনো না হয় তার জন্য দ্রুত দোষীদের সাজা ঘোষণা করার আবেদন করেছেন তিনি। দোষীদের মধ্যে অন্যতম তৃণমূল নেতা শেখ আবু তাহের বলেন, সিবিআই কোন তদন্তে সাফল্য এনে দিতে পারেনি বা সঠিক সময়ে শেষ করতে পারেনি।

সিবিআই এখন কেন্দ্র সরকারের কথাতেই চলছে। বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন ,তদন্তের ওপর তাদেরও আস্থা হারাচ্ছে।একটি বিধানসভা থেকে আরেকটি বিধানসভা নির্বাচন আসতে গেল। নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসায় দোষীদের শাস্তি কিংবা সব দোষীদের চিহ্নিতকরণ এখনো সিবিআই সম্পন্ন করতে পারেনি। ফলে সিবিআই তদন্ত প্রশ্নের মুখে এটা বলাই বাহুল্য।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে