হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে কৃষি জমি আন্দোলনের অন্যতম মুখ মিলন প্রধান। তাঁকেই এবার নন্দীগ্রামের উপ নির্বাচনে প্রার্থী করেছিল কংগ্রেস। তারপর থেকেই নন্দীগ্রামের উপ নির্বাচন অন্যদিকে মোড় নিয়েছিল। তার মাঝেই আজ, শুক্রবার দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় মমতা বন্দ্যোপাধ্যায় হাইভোল্টেজ নন্দীগ্রামে সমর্থন জানান কংগ্রেসকে। তারপরেই এদিন সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, ওই খুনের মামলায় দীর্ঘদিন ধরে হাজিরা এড়াচ্ছিলেন মিলন। তদন্তে অসহযোগিতার অভিযোগে কংগ্রেস প্রার্থীকে তাই গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছে পুলিশ।

আরও পডুন: ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

কংগ্রেস প্রার্থী এদিন বাড়ি বাড়ি প্রচার করছিলেন নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের রেয়াপাড়া সংলগ্ন এলাকায়। বিকেল সাড়ে পাঁচটার পর তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, ‘নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে। গ্রেফতার করার অর্থ, কংগ্রেস প্রার্থীকে ভয় পাচ্ছে। গ্রেফতার করার মাধ্যমে শাসক দল প্রমাণ করে দিল, তারা নৈতিকভাবে পরাজিত। মিলনকে জেতানোর জন্য ভোটেও লড়ব ও কোর্টেও লড়ব। বিরোধী ভোটে কংগ্রেসে পড়বে এটা নিয়ে ভয় পাচ্ছে। মিলনকে আমরা নন্দীগ্রাম থেকে জিতিয়ে আনব।’

কংগ্রেসের তরফে মিলনের গ্রেফতারির আশঙ্কা করা হচ্ছিল। তাই হাত শিবিরের তরফে দু’জন মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু মিলনের মনোনয়ন গৃহীত হয়। আরেকজনের মনোনয়ন স্ক্রুটিনি পর্বে বাতিল হয়ে গিয়েছে। মিলন প্রধানের গ্রেফতারিতে খবরের শিরোনামে চলে এসেছে নন্দীগ্রাম। দুর্গাপুজোর আগে তাই নন্দীগ্রামের উপ নির্বাচনের দিকেই তাকিয়ে এখন রাজনৈতিক মহল। 

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার