ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে কট্টর মৌলবাদীরা শ্লোগান দিয়েছিলেন, ‘আমরা সবাই তালিবান, বাংলাদেশ হবে আফগানিস্তান।’ বঙ্গবন্ধু কন্যা দেশ ছাড়ার পরে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জঙ্গি প্রশিক্ষণ শিবির। কার্যত চোখ বুজে থাকার অভিযোগ উঠেছে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালেহউদ্দিন আহমদ দাবি করে চলেছেন, ‘দেশের কোথাও কোনও জঙ্গি নেই।’ অথচ বাস্তব বলছে ভিন্ন কথা। এবার রাজধানী ঢাকার তেজগাঁওয়ের এক মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। যদিও ধৃতরা কোন জঙ্গি সংগঠনের সদস্য, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে মুখ খোলা হয়নি। সূত্রের খবর, পুজোর সময়ে কলকাতা-সহ ভারতে নাশকতা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করতেই জুমার নমাজ শেষে বৈঠকে বসেছিলেন ধৃতরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন বিকেলে ফার্মগেট এলাকায় অবস্থিত তেজগাঁও কলেজের মসজিদে হানা দেওয়া হয়েছিল। অভিযানে পুলিশের পাশাপাশি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন।  সেই সময় জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত শিহাব উদ্দিনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় বৈঠক করছিল। পুলিশ অতর্কিতে হানা দেওয়ার সময়েই বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি ২৩ জনকে আটক করা হয়।’

তেজগাঁওয়ের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ‘ধৃতরা একই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আটকের পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের প্রত্যেকের রাজধানীর আশেপাশের এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই নাশকতামূলক কাজকর্মের সঙ্গে জড়িত।’ একই সঙ্গে ২৩ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারের বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১