এই মুহূর্তে

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

নিজস্ব প্রতিনিধি ,শিলিগুড়ি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কার্যত দুর্গে পরিণত হয় বাগডোগরা ও শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার বলয় এতটাই আঁটো সাঁটো করা হয় যে, এক চুল ফাঁক রাখতেও নারাজ ছিল প্রশাসন। বিমানবন্দর থেকে শুরু করে তাঁর গন্তব্যস্থল পর্যন্ত প্রতিটি মোড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার অফিসারদের।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi) বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করেন। তারপর বিমানবন্দর থেকে বেরিয়ে শুরু হয় তাঁর বর্ণাঢ্য রোড-শো(Road Show)।

প্রধানমন্ত্রী(PM) যখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখন রাস্তার দু’ধারে অপেক্ষারত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই কারনে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা শিলিগুড়ি শহর ।প্রধানমন্ত্রীর যাত্রাপথকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বাগডোগরা বিমানবন্দর(Bagdogra Airport) থেকে শিলিগুড়ির বেসরকারি হোটেল পর্যন্ত রাস্তার দুই ধারে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।রবিবার তাঁর জনসভা রয়েছে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে। ভোট আবহে শহর শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর আগমনে রাজনৈতিক চর্চা তুঙ্গে।

এদিন কাঁসর-ঘন্টা নিয়ে শ্রীরাম ধ্বনি দিয়ে যেভাবে শহরে দুপাশে হাজার হাজার মানুষ মোদিকে দেখতে উপস্থিত ছিলেন তাতে রীতিমতো চিন্তিত শিলিগুড়ির শাসক দল শিবির। মোদীর জনপ্রিয়তা কতটা শনিবার শিলিগুড়ি শহরের রোড শো’তে তা ফের প্রমাণ করে দিল। এদিন মোদিকে গাড়ি থেকে বেরিয়ে বাইরে হাত নাড়তে নাচতে সাধারণ মানুষকে অভিবাদন জানাতে দেখা যায়। তার হাতে ছিল দলের প্রতীক পদ্ম ফুল। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দুপাশে থাকা হাজার হাজার মানুষের মোবাইলের ফ্ল্যাশ লাইট ছিল অন।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

বালির ভোট রাজনীতিতে এবার ‘আবাসন’ বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ