আর আড়াই-তিন হাজার নয়, মাত্র কয়েকশো টাকায় পাহাড়-ডুয়ার্সে পৌঁছে দেবে NBSTC

প্রচুর পর্যটক দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সের বহু জায়গায় ঘুরতে আসেন। কিন্তু ওই সমস্ত রুটে সরকারি বাস পরিষেবা অত্যন্ত কম। এমনও কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে যেখানে সরকারি বাস চলে না

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: শীতের মরশুমে সোনালী রোদ গায়ে মেখে বহু মানুষ ছুটে যান পাহাড়ে বা ডুয়ার্সের পর্যটক কেন্দ্রগুলিতে। দিন কয়েক ছুটির আমেজে কাটিয়ে ফের ফিরে আসেন বাড়ি, শুরু হয় দৈনন্দিন জীবনযাপণ। কিন্তু অনেকেই পরিবহন খরচের কথা চিন্তা করে পিছিয়েও আসেন ঘোরাঘুরির পর্ব থেকে। কারণ বর্তমানে আকাশছোঁয়া জ্বালানির দামে খরচ বেড়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে। গাড়ি ভাড়াতেই খরচ পড়ে যাচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা। ফলে ইচ্ছা থাকলেও অনেকের কাছেই উপায় নেই। তাই ঘুরতে যাওয়াও বাতিল করছেন অনেকে। এবার তাঁদের জন্য সুখবর। আপনাদের সমস্যার সমাধান করতে এগিয়ে রাজ্য পরিবহণ দফতরের অধীনে থাকা উত্তরবঙ্গ পরিবহণ নিগম (NBSTC)। শীঘ্রই শিলিগুড়ি থেকে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলির জন্য NBSTC বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরফলে পর্যটকদের পরিবহণ খরচ একধাক্কায় অনেকটাই কমবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সম্প্রতি NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতীম রায় শিলিগুড়ি-সহ কয়েকটি বাস ডিপো ঘুরে দেখেন। আলোচনা করেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও। সেখানেই ঠিক হয় বেশ কয়েকটি রুটে বাস চালানো হবে পর্যটকদের কথা মাথায় রেখে। মূলত পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন জনপ্রিয় পর্যটককেন্দ্রগুলিতেই বাসগুলি চলবে। শিলিগুড়ি থেকে এই বাস পরিষেবা চালু হলে একদিকে যেমন লাভের মুখ দেখবে NBSTC, তেমনই পর্যটকরা অল্প খরচেই পরিবার সমেত পৌঁছে যেতে পারবেন নিজের ফেভারিট ডেস্টিনেশনে।

NBSTC-সূত্রে জানা যাচ্ছে, শিলিগুড়ি বা এনজেপি থেকে প্রচুর পর্যটক দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সের বহু জায়গায় ঘুরতে আসেন। কিন্তু ওই সমস্ত রুটে সরকারি বাস পরিষেবা অত্যন্ত কম। এমনও কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে যেখানে সরকারি বাস চলে না। ফলে কার্যত বাধ্য হয়েই সাধারণ পর্যটকদের বেশি টাকায় গাড়ি ভাড়া দিয়ে সেখানে যেতে হয়। প্রাইভেট গাড়িগুলি হাজারের উপর দাম হাঁকানোয় বাড়তি খরচ করেই যেতে বাধ্য হন পর্যটকরা। আবার অনেকে এই খরচের কথা চিন্তা করেই পাহাড় বা ডুয়ার্সে আসেন না। এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় জানান, ২০২২ সালের মধ্যে NBSTC-কে লাভনজর জায়গায় পৌঁছনোর লক্ষ্য নেওয়া হয়েছে। সেক্ষেত্রে পাহাড়, ডুয়ার্সের কোন ট্যুরিস্ট স্পটগুলিতে বাস চালালে লাভ হতে পারে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরজন্য পর্যটনের সঙ্গে জড়িত মানুষদের সঙ্গে খুব শীঘ্রই একটি বৈঠকের আয়োজন করা হবে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের