চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাছ ধরা নিয়ে বিবাদের জেরে মামাকে খুনে গ্রেফতার ভাগ্নে, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি,বারাসত: মাছ ধরা নিয়ে বিবাদ! সেই বিবাদের জেরে ভাগ্নের হাতে খুন হলেন মামা। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের তেঘড়িয়া এলাকায়। মৃত ব্যক্তির নাম তুফান মন্ডল (২৮)। জানা গিয়েছে রবিবার রাতে তেঘরিয়া এলাকায় রাস্তা দিয়ে তুফান মন্ডল বাড়ি ফিরছিল সেই সময় তুফানকে তার ভাগ্নে জিৎ মন্ডল আক্রমণ করে। রাতের অন্ধকারে পিছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত করলে রাস্তার উপরেই লুটিয়ে পড়ে তুফান মন্ডল।

জানা গিয়েছে, রবিবার সকালে তুফান ও জিৎ-র মধ্যে ছিপ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে তুমুল বচসা হয়। সেই বিবাদ সাময়িকভাবে সমাপ্ত হলেও রাতের বেলায় তা চরমে পৌঁছয়। বিবাদের পর রাতের অন্ধকারে মামার উপর আক্রমণ চালায় জিৎ। পিছন তুফান মন্ডলের মাথায় ইট দিয়ে মাথায় পরপর আঘাত করে এবং তুফান মন্ডলের দেহ নিথর হয়ে গেলে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। তারপরেই এলাকার পথ চলতি মানুষ তুফান মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

ঘটনা জানাজানি হতেই বসিরহাট থানার পুলিশ তদন্তে নামে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং জিৎ মন্ডলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের। খুনের ঘটনায় অভিযুক্ত জিৎ মন্ডলের বাবা তার ছেলের কড়া শাস্তির দাবি তুলেছে। জিৎ মন্ডলের বাবা বলেছেন, তাঁর ছেলে অন্যায় করেছে অন্যায়ের শাস্তি সে পাক। সামান্য মাছ ধরা নিয়ে যে কেউ খুন পর্যন্ত করতে পারে তা দেখে হতবাক স্থানীয়রাও।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আবহে পতাকা টাঙানো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ