ভোগ দিয়ে নেতাজির জন্মদিন পালিত হয় জলপাইগুড়ির এই মন্দিরে

সেখানে ৩৬৫ দিন বিভিন্ন দেবদেবীর সঙ্গে পূজিত হন দেশনায়ক সুভাষচন্দ্র বসুও।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ি জেলার মাশকলাইবাড়ি এলাকায় অবস্থিত রয়েছে একটি পঞ্চমুখী হনুমান মন্দির। সেখানে ৩৬৫ দিন বিভিন্ন দেবদেবীর সঙ্গে পূজিত হন দেশনায়ক সুভাষচন্দ্র বসুও। গত ৫০ বছরের বেশি সময় ধরে চলে আসা এই রীতি আজও অটুট রয়েছে। যেহেতু রবিবার নেতাজির জন্মদিন, তাই বাঙালির প্রিয় খাবার লুচি, পায়েস ভোগ হিসেবে সাজিয়ে দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়।

জেনে নেওয়া যাক কীভাবে নেতাজির পূজো শুরু হয়েছিল এই মন্দিরে-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৬৫ সাল নাগাদ জলপাইগুড়ির মাশকলাইবাড়ি শ্মশান সংলগ্ন এলাকায় এসেছিলেন এক সাধূ। যিনি প্রথমে একটি মন্দির নির্মাণ করেছিলেন। পাশেই তিনি একটি ঘর করে থাকতেন। তিনি দিনের মধ্যে বেশিরভাগ সময় এই মন্দিরে ধ্যান করতেন। তার হাত ধরে এই হনুমান মন্দির স্থাপিত হয় এবং তিনিই এই মন্দিরে অন্যান্য দেবদেবীর সঙ্গে নেতাজি সুভাসচন্দ্র বসুর মর্মর মূর্তি বসিয়ে বছরভর পূজো করতেন। সেই নিয়ম আজও বহাল রয়েছে।

মন্দির কমিটির সদস্য সঞ্জীব ভট্টাচার্য এই বলেন, ‘সারাবছর এই মন্দিরের দেবদেবীর সঙ্গে নেতাজির পূজো করা হয়। কিন্তু যেহেতু আজ নেতাজির জন্মদিন তাই একটু অন্যরকম আয়োজন করা হয়। বাঙালির প্রিয় খাবার লুচি ও পায়েস দিয়ে ভোগ দেওয়া হয়’।

অন্যদিকে, মন্দিরের পুরোহিত জানান, ‘এই মন্দিরে সারাবছর দেবদেবীর সঙ্গে নেতাজির পূজো দেওয়া হয়। প্রতিদিন মানুষ এসে এখানে পূজো দেয়। আজ ২৩ শে জানুয়ারি। সকাল থেকে অনেক মানুষ এসেছে ওনাকে পূজো দিতে। বিকেলেও আসবে’।

     

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২