স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ, আমতায় তৈরি হচ্ছে দমকল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে পূরণ হতে চলেছে গ্রামীণ হাওড়ার আমতার বাসিন্দাদের বহু দিনের দাবি। আমতা এলাকায় গড়ে উঠতে চলেছে একটি নতুন ফায়ার ব্রিগেড স্টেশন। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবারের মধ্যেই এই দমকল কেন্দ্রের শিলান্যাস হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। ইতিমধ্যেই পূর্ত দপ্তর (PWD) প্রাথমিক প্রস্তুতির কাজ সম্পন্ন করেছে।

জানা গিয়েছে, আমতা থেকে জয়পুর, মুচিঘাটা, উদয়নারায়নপুর এবং বাগনানমুখী রাস্তার সংযোগস্থলের কাছে গগন এলাকায় প্রায় এক বিঘা জমির উপর এই দমকল কেন্দ্র নির্মিত হবে। পরিকল্পনা অনুযায়ী, এখানে একটি দ্বি-তল ভবন তৈরি করা হবে এবং পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ছ’কোটি টাকারও বেশি। এই কেন্দ্র তৈরি হলে হাওড়া জেলায় মোট পাঁচটি দমকল কেন্দ্র থাকবে, যার মধ্যে গ্রামীণ এলাকায় হবে দুটি। বর্তমানে উলুবেড়িয়ায় একটি ফায়ার ব্রিগেড স্টেশন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সম্প্রতি গগন মোড়ে একটি কাঠের গুদাম ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আবার কয়েক মাস আগে জয়পুর থানা এলাকায় অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছিল। এছাড়াও বিস্তীর্ণ এলাকায় শুকনো খড়ের মাঠে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তবে প্রতিবারই উলুবেড়িয়া থেকে দমকল আসতে সময় লেগে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

এই দমকল কেন্দ্র চালু হলে আমতা, জয়পুর, উদয়নরায়ণপুর, জগৎবল্লভপুর, বাগনানসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন।দ্রুত পরিষেবা পাওয়ায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও বিভিন্ন সামাজিক সংগঠন। উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজী জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় আকারে এই দমকল কেন্দ্রকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী