২৯৪ বিধানসভার ৯৯ আসনে নতুন ভোটার ‘শূন্য’, কী সাফাই কমিশনের?

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ টালবাহানার পর শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রথম পর্ব। সেই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম। পাশাপাশি বহু নতুন ভোটারের নাম এবার সংযোজন হয়েছে। কিন্তু রহস্য তৈরি হয়েছে বেশ কয়েকটি আসন নিয়ে। প্রায় ৯৯ আসনে নেই কোনো নতুন ভোটার। 

শনিবার ভোটার তালিকা প্রকাশ হয়েছে। প্রতি বছর নতুন ভোটারদের নাম যুক্ত হয় তালিকায়। এবারও তার অন্যথা হয়নি। কিন্তু ২৯৪ টি বিধানসভার মধ্যে ৯৯ আসনে নতুন কোন ভোটার নেই। এই ধরনের ঘটনা অস্বাভাবিক। এর পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে তাও বোঝা যাচ্ছে না। এমন খবর আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ এর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওই ৯৯ টি কেন্দ্রে একজনও নতুন ভোটারের নাম পাওয়া যায়নি। ওই সময়ে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ৬ পূরণ করেননি কেউ। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, পরিসংখ্যান হিসেবে দেখা গিয়েছে নদিয়া জেলাতে ১৪টি বিধানসভা কেন্দ্রে নতুন কোনও ভোটার নেই। তেহট্ট, করিমপুর, পলাশীপাড়া, নাকাশিপাড়া, কালিগঞ্জ, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা ও বাদুড়িয়াতে নতুন কোনো ভোটার নেই। নতুন ভোটারের সংখ্যা এখানে শূন্য।

বিষয়টি কমিশনের কাছে অত্যন্ত অস্বস্তির। কিন্তু সাফাই দিতে প্রস্তুত কমিশন। তারা বলছে, আবেদন করার পরেও কেউ কমপ্লিক্স ফিল আপ করছেন না। এতে কমিশনের কি বা করার থাকতে পারে। মানুষের কেন আগ্রহ তৈরি হচ্ছে না তা খতিয়ে দেখা উচিত

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?