মুঘল সাম্রাজ্যের পতন হল বাংলায়, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য অর্জুনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: মুঘল সাম্রাজ্যের পতন হল।বিগ্রেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার সকালে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন,মুঘল সাম্রাজ্যের পতন হল। ৮২৪ বছর পর সনাতনীদের সরকার তৈরি হয়েছে বাংলায়। সেকারণেই অত্যন্ত ভালো লাগছে বলে জানালেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অর্জুন সিং। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে জগদ্দলের মেঘনা এলাকায় নিজের বাড়ি থেকে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলার পাশাপাশি তিনি আরো বলেন বাংলায় কুশাসনের জায়গায় সুশাসন হবে।

২০২১ সালে যেভাবে বাংলায় অত্যাচার হয়েছিল ২০২৬ সালের রাজ্যে পরিবর্তন হওয়ার পর কোথাও ০ শতাংশ গোলমাল হয়নি। কারণ বিজেপি বিশ্বাস করে বদলা বা কুশাসন নয়, সুশাসনের। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় তার প্রতিক্রিয়া কি জানতে চাওয়া হলে অর্জুন সিং বলেন, এমন একজন বাংলার মুখ্যমন্ত্রী আছেন যিনি মাটি থেকে একদম উঁচু পর্যন্ত সব জায়গায় তার যোগাযোগ আছে এবং খবর থাকে তার কাছে। বাংলায় এরকম একজন মুখ্যমন্ত্রী দরকার যিনি সকলের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এক ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইল।

২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রবি শপথ বাক্য পাঠ করান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এর পাশাপাশি অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু ব্রিগেডে মাঠ থেকে লক্ষ লক্ষ জনতাকে সাক্ষী রেখে নতুন মন্ত্রিসভার জন্য শপথ নেন।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান