শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের ৩ জেলার হোটেলে বাংলাদেশিদের ‘নো-এন্ট্রি’, সাঁটানো হল নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্যের তিনটি জেলায় বিভিন্ন হোটেলে বাংলাদেশিদের জন্য নো- এন্ট্রি। উত্তরবঙ্গের তিন জেলার হোটেল মালিকরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশিদের হোটেলে ঘর ভাড়া দেওয়া হবে না বলে নোটিশ সাঁটানো হয়েছে দেওয়ালে। হোটেল মালিকদের স্পষ্ট দাবি বাংলাদেশিদের ভিসা(Visha) দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে সেখানে সে দেশে কাউকে হোটেলে থাকতে দিলে সমস্যা হতে পারে। তাই হোটেল মালিকরা প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালদায় বিভিন্ন হোটেলে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এতদিন মেডিক্যাল ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসতেন তাদের মালদার বিভিন্ন হোটেলে থাকতে দেওয়া হত। মালদহ হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়ে দিয়েছেন আপাতত জেলার হোটেলগুলিতে বাংলাদেশে কোন অতিথি থাকতে পারবে না যেহেতু বাংলাদেশ থেকে পাসপোর্টে ভিসা দেওয়া হচ্ছে না, সেই কারণে হোটেলে ঘর দাওয়াত বন্ধ রাখা হয়েছে।এদিকে,শিলিগুড়ি(Siliguri) শহরের একাধিক হোটেলে শুক্রবার সকাল থেকে ঝুলল পোস্টার।বাংলাদেশিদের প্রবেশ নিষেধ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর থেকেই এপ্রান্তে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের ছবি সামনে আসে। সেই সময়, গত বছরের নভেম্বর মাসে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন(Siliguri Hotel Owner’s Association) প্রথমবারের মতো তাদের আওতাধীন হোটেলগুলিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয়। যদিও মানবিক দিক বিবেচনা করে পরবর্তীতে সেই সিদ্ধান্ত আংশিকভাবে প্রত্যাহার করা হয়। চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে বহু বাংলাদেশি নাগরিক ভারতে আসেন এবং সেই কারণেই তাঁদের হোটেল পরিষেবা দেওয়া হচ্ছিল।তবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফের কড়া অবস্থান নিল হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সকাল থেকে শহরের একাধিক হোটেলে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে পোস্টার টাঙানো হয়।

এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন হোটেল সংগঠন।শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান,“একদিকে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আমরাও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছি। আমাদের আওতাধীন প্রায় ১৮০টি হোটেলেই এই নিয়ম কার্যকর থাকবে। আগে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হলেও এবার তা পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে।”

অন্যদিকে,শিলিগুড়িতে ভিসা অফিস রীতিমতো বন্ধ করিয়ে দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। এবার সোনালী ব্যাঙ্ক৷ শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ের বাংলাদেশের সোনালী ব্যাঙ্ক (Sonali Bank)অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। পাকুড়তলা মোড় থেকে মিছিল করে পানিট্যাঙ্কি মোড়ে এসে পৌঁছায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মীরা। সোনালো ব্যাঙ্কের সামনে মোয়াতেন করা হয় বিশাল সংখ্যক পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি হয় মহামঞ্চের কর্মীদের। ব্যাঙ্কের সামনেই ইউনিসের কুশপুতুল দাহ করেন তারা।বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উপদেষ্টা কমিটির সদস্য বিক্রমাদিত্য মন্ডল বলেন , “আজ পুলিশ সোনালী ব্যাঙ্ককে নিরাপত্তা দিল। কিন্তু এভাবে আমরা চলতে দেব না। যতদিন না পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত হবে ততদিন এই আন্দোলন আমাদের প্রতিনিয়ত চলবে৷ আমরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র গুলোতে গিয়েও আবেদন জানিয়েছি। কোন প্রকার সুযোগ সুবিধা নয় ওদের।”

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২