এই মুহূর্তে

উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত, ৭ দিন কেমন থাকবে তাপমাত্রা?

courtesy google

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। যার জেরে শীতের দাপট বজায় রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই। আগামী কয়েকদিন শীতের এই স্পেল বজায় থাকবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫. ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৪ ডিগ্রি কম। বুধবারের মতোই বৃহস্পতিবার  তাপমাত্রা একই রয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৭ দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি জানানো হয়েছে, আগামী সাতদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি। চলতি বছরে স্বাভাবিক শীতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের সব জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর আবহাওয়া রয়েছে নিম্নমুখী। আপাতত শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই। শীতকালে শক্তিশালী পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব থাকলে পশ্চিম হিমালয় বা লাগোয়া এলাকায় তুষারপাত হয়। সেই সময় উত্তুরে হাওয়া কিছুটা বাধা প্রাপ্ত হয়। তার ফলে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের তাপমাত্রায় একটু হলেও বৃদ্ধি পায়। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে উত্তুরে হওয়া সক্রিয় হয়ে আরো শীতল হয়ে যায়।। তখনই কনকনে ঠান্ডা অনুভূত হয়।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিন শীতের দাপট বজায় থাকবে বঙ্গে। সঙ্গে চলবে কুয়াশা। দার্জিলিং সহ চার জেলায় কুয়াশা দাপট দেখাবে। কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের উপর কোনও নিম্নচাপ নেই। তাই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শীতের প্রভাব বাড়বে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ