রোগীকে প্রাণে মারার ‘হুমকি’ নার্সের, বিক্ষোভ সামাল দিতে হাসপাতালে র‍্যাফ

রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় নামানো হয়েছে র‍্যাফ। অন্যদিকে ওই রোগীকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেএমে।

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: চিকিৎসাধীন রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগ নার্সের বিরুদ্ধে। ঘটনায় তুমুল বিশৃঙ্খলা তৈরি হল উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় নামানো হয়েছে র‍্যাফ। অন্যদিকে ওই রোগীকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেএমে।

মায়ের ওপর অভিমান করে অ্যাসিড খেয়ে ফেলে এক অষ্টম শ্রেণির ছাত্রী। তাঁকে তড়িঘড়ি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। উদ্বিগ্ন পরিবারের সদস্যদের অভিযোগ, রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও দীর্ঘক্ষণ তাকে দেখেননি কোনও চিকিৎসক। এমনকী, রাতে অক্সিজেন সিলিন্ডার বদলে দেওয়ার অনুরোধ করেও কাউকে পাওয়া যায়নি। বরং রোগীর আত্মীয়দের অভিযোগ, এমন সময় এক কর্তব্যরত নার্স ভুল ইঞ্জেকশন দিয়ে রোগীকে মেরে ফেলার হুমকি দেন। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোগীর আত্মীয়-পরিজনরা বিক্ষোভে সামিল হয়। চরম বিশৃঙ্খলার তৈরি হয় হাসপাতাল চত্ত্বরে। পুলিশ এসেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। বাধ্য হয়ে নামানো হয় র‍্যাফ। শেষ পাওয়া খরব অনুযায়ী, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে উত্তেজনা বজায় থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে রোগীকে কলকাতায় এসএসকেএমে নিয়ে চলে যায় পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসা চলছে অষ্টম শ্রেণির ছাত্রীর।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ