১২ বছরের নাবালকের ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ BSF-এর, উদ্ধার ১১ টি সোনার বিস্কুট

কী কাণ্ড! ১২ বছরের নাবালকের ব্যাগ থেকে ১১ টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। পুলিশের নজর এড়াতে পাচারের জন্যে ছেলেকে এগিয়ে দিয়েছিলেন খোদ জন্মদাত্রী মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ১২ বছরের নাবালকের ব্যাগ থেকে ১১ টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। পুলিশের নজর এড়াতে পাচারের জন্যে ছেলেকে এগিয়ে দিয়েছিলেন খোদ জন্মদাত্রী মা। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার সীমান্তবর্তী দহরকান্দা এলাকায়। ইতিমধ্যেই নাবালককে আটক করে শুল্ক দফতরের কাছে তুলে দিয়েছি বিএসএফ বাহিনী। জানা গিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) দহরকান্দা এলাকায় ভারত-বাংলাদেশের সীমান্তে এক মহিলার সঙ্গে ওই নাবালককে ঘোরাফেরা করতে দেখতে পায়ে বর্ডার ফোর্স। এরপর নাবালকের হাতে একটি ব্যাগ তুলে দেন ওই মহিলা।

এরপর সেই ব্যাগ সীমান্তের একটি জায়গায় রেখে আসে নাবালক। আর এই পুরো ঘটনাক্রম দেখেই খটকা লাগে BSF জওয়ানদের। তখনই তারা নাবালককে আটকায়। তাঁর রেখে আসা ব্যাগ তল্লাশি করতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ১১ টি সোনার বিস্কুট। আসলে পুলিশের নজর এড়াতেই নিজের নাবালক ছেলেকে দিয়ে এমন কুকর্ম করিয়েছেন মা। এরপর নাবালক ছেলেটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন BSF বাহিনী। জিজ্ঞাসাবাদে নাবালক জানায়, তাকে ওই ব্যাগটি সীমান্তে ধানক্ষেতে রেখে আসতে বলেছিলেন তাঁর মা। আর তাই সে মায়ের কথা শুনে সেখানে ব্যাগটি রেখে এসেছিল। নাবালকের মুখের কথা শোনার পরেও তাঁর মা সারবিনা মোল্লার খোঁজ শুরু করেছে বিএসএফ।

তবে এখনও পর্যন্ত মহিলার হদিশ পাওয়া যায়নি। কিন্তু নাবালক ছেলেটিকে তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি সমেত শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ওই মহিলা পাচারের সঙ্গে যুক্ত? তিনি কি পুলিশের চোখে ফাঁকিয়ে দিয়ে পাচার করার জন্য তাঁর নিজের সন্তানকে ব্যবহার করেছিলেন? আপাতত সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২