মহেশতলায় বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

ধৃত ব্যক্তি যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির মালিক বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহেশতলার নুঙ্গিতে সোমবার সন্ধ্যায় বাজি কারখানায় বিস্ফোরণের (Blast) ফলে ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার তদন্তের নেমে মঙ্গলবার সকালে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির মালিক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম ভরত হাতি। তিনি বাড়ির মালিক। মঙ্গলবার সকালে মহেশতলা (Maheshtala) থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ওই বাড়িতে বাজি তৈরির কোনও বৈধ লাইসেন্স ছিল কি না, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত এদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থল খতিয়ে দেখে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালি মণ্ডলপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি বাজি (Crackers) তৈরির কারখানায় এই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। ঘটনার পর মৃত্যু হয় ৩ জনের। মৃতরা হলেন বাড়ির মালিকের স্ত্রী লিপিকা হাতি এবং তাঁর ছেলে শান্তনু হাতি এবং প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী আলো দাস। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা এবং বজবজ থানার পুলিশ। পৌঁছয় দমকল বাহিনীও। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণের অভিঘাতে এলাকায় পার্শ্ববর্তী বাড়ির জানলার কাচ, দেওয়ালে ফাটল ধরেছে বলে অভিযোগ।

মঙ্গলবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসু সাংবাদিকদের জানান, ‘এটি কুটির শিল্প। তবু চেষ্টা হবে। যে সমস্ত লাইসেন্সবিহীন ব্যবসায়ী যাদের আলাদা করে ব্যবসা করার জায়গা নেই এবং বাড়িটাই যাদের কারখানা তাঁদেরকে যদি কোনও একটা জায়গায় আলাদা করে দেওয়া যায়।’

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন