এই মুহূর্তে

গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার পথে ইলেকট্রিক পোস্টে স্কুটির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা! গঙ্গাসাগর থেকে বাড়িতে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, তিনি পুরুষোত্তমপুরে নাগমেলা দেখে বাড়ি ফিরছিলেন বাইকে করে। তখনই ভারসাম্য হারিয়ে পোস্টে ধাক্কা লাগে তাঁর গাড়ি। তাঁর বাইকে আরও দুইজন ছিল। তিনজনে মিলে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন, তখনই রাতের ঘন কুয়াশায় দৃশ্যমানতা হারিয়ে রাস্তার পোস্টে সজোরে ধাক্কা লাগে তাঁদের বাইক।

ঘটনায় তিনজনই আহত হয়েছিলেন এবং তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে তিনজনের মধ্যে একজন মারা যান। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, রবিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক রাত দেড়টা নাগাদ চকফুলডুবি রাধাগোবিন্দ সেবা সদনের কাছে। জানা যায়, তাঁরা বাইক নিয়ে, স্কুটিতে চড়ে তিন যুবক মেলা থেকে বাড়ি ফিরছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি দেখা মাত্রই ​স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা গণেশ বারিক নামের যুবককে মৃত ঘোষণা করেন। বাকি দুই আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। নিহত যুবকের মুখ একেবারে থেঁৎলে গিয়েছে।

তাঁর কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই নিহত গণেশ বারিকের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আনন্দ করে মেলা দেখতে গেল, কিন্তু বাড়ির ছেলে আর বাড়িতে ফিরল না। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার এমন সড়ক দুর্ঘটনার খবর প্রথম নয়, চলতি বছরে বাসন্তী হাইওয়েতে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। যাতে বলি হয়েছেন অনেক তরুণ যুবক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কন্যাদের চলার পথে সর্বদা সঙ্গী রাজ্য সরকার, শিশুকন্যা দিবসে বার্তা মমতার

রেডরোডে কুচকাওয়াজের মহড়ায় বড় দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির

সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ