অভিষেক কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১

কনভয় হামলার ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও একজন। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো ১১।

কনভয় হামলার ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। রাজ্যের তদন্তকারী সংস্থা গ্রেফতার করে এই অভিযুক্তকে। এর আগে গত ৩১ মে গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতা জয় মাহাতো। হামলা কাণ্ডে তারও আগে গ্রেফতার হয়েছিলেন রাজেশ মাহাতো সহ ৯ জন। উল্লেখ্য, রাজেশ ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি বিশ্বাস করেন কুড়মি ভাইবোনরা এই কাজ করেননি। বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশে এই হামলা চালানো হয়েছে। অভিযোগ ছিল, কোটি কোটি টাকা ঢালা হচ্ছে জাতি দাঙ্গা লাগাতে। ‘হামলা’ ঘটনায় কুড়মিদের (KURMI) কাছ থেকে অভিষেক বিবৃতি চেয়েছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে। কুড়মিরা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, তাঁদের কেউ যুক্ত নন। বহিরাগত কেউ বা কারা এই কাজ করেছে। তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা। অভিষেক বলেছিলেন, হামলা কাণ্ডে কুড়মি যোগ নেই। বিজেপি’ই এই হামলা চালিয়েছে।

এদিকে, বিজেপি যোগ স্পষ্ট হওয়ায় তীব্র অস্বস্তিতে পড়েছিল বিজেপি শিবির। প্রসঙ্গত, অভিষেকের অভিযোগ ছিল আক্রমণের সময় উঠেছিল জয় শ্রীরাম স্লোগান।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন