বিজেপির নবান্ন অভিযানে পুলিশকে মারার ঘটনায় গ্রেফতার আরও এক

বিজেপির নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজকুমার মাইতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজকুমার মাইতি। পূর্ব মেদিনীপুর থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে দাবি, ধৃত রাজকুমার মাইতি মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন পুলিশকে মারধর করেন। অভিযুক্ত ব্যক্তি আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। কিন্তু দমদমে থাকতেন। কলকাতায় টিউশন পড়াতেন রাজকুমার। মঙ্গলবার নবান্ন অভিযানে যোগ দিয়ে পুলিশের উপর হামলা চালান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকুমার মাইতি মঙ্গলবার অশান্তির ঘটনার পর কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর পালিয়ে গিয়েছিলেন। পুলিশকে পেটানোর কথা বড়াই করে বন্ধু ও পাড়ার লোকজনে বলে বেড়াচ্ছিল অভিযুক্ত। শুধু তাই নয়, পুলিশের চোখে ধুলো দিতে নিজের চেহারাও পালটে ফেলেছিল অভিযুক্ত। নিজের গোঁফ কেটে ফেলেছিল ধৃত ব্যক্তি।

পুলিশের উপর হামলার ঘটনার সময়ের একটি ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি পিছন থেকে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে। পুলিশের পোশাকের কলার ধরে রয়েছে। আর সামনে থেকে আরেক যুবক লাঠি নিয়ে পুলিশকে পেটাচ্ছে। পুলিশের দাবি, পিছন থেকে পুলিশের উপর হামলা করা ওই ব্যক্তির নাম রাজকুমার মাইতি। শুধু পুলিশকে মারধর করা নয়। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে। ইতিমধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবারই লালবাজারের তরফে অভিযুক্তের ছবি প্রকাশ করা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন