আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আবহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এবার সোনারপুরে

নিজস্ব প্রতিনিধি: প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পুজো উদ্যোক্তার। পঞ্চমীর সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোনারপুরে। আচমকা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই পুজো উদ্যোক্তার। মৃতের নাম বিশ্বজিৎ সাহা। সুভাষগ্রাম কোদালিয়া শান্তি সংঘ ক্লাবের পুজো উদ্যোক্তা ছিলেন তিনি। বিশ্বজিৎ ভোরবেলা মণ্ডপে গিয়ে ইলেকট্রিকের কোনও অংশে আচমকা হাত দিয়ে ফেলেন। তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৎক্ষণাৎ তাঁকে মৃত ঘোষণা করা হয়। জানা গিয়েছে, পুজো কমিটিটির কোন রেজিস্ট্রেশন ছিল না। তাই রেজিস্ট্রেশন ছাড়াই চলছিল পুজো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সম্পূর্ণ বিষয়টির তদন্ত করে দেখছে তারা।

সম্প্রতি কয়েক দিনের মধ্যে একাধিক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। টানা ৫ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা ও শহরতলী। এখনও সব জায়গা থেকে জল নামেনি। তার মধ্যেই প্রথম ও দ্বিতীয় দিন জলযন্ত্রণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জনের। প্রথমে ৫ জনের মৃত্যুর খবর মিলেছিল। পরে সংখ্যাটা বাড়ে। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, বেহালা, মোমিনপুর, বালিগঞ্জ, নেতাজিনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল প্রথমে। নেতাজিনগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছিল। তিনি আবার পেশায় একজন ফল ব্যবসায়ী। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বিদ্যুতের খুঁটি ধরতে চান। সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়ে তাঁর। কালিকাপুরেও এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। মৃত ব‍্যক্তির নাম রাম গোপাল পণ্ডিত। রাস্তায় ঝুলছিল বিদ‍্যুতের তার। সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই ঘটে গিয়েছিল মারাত্মক বিপদ। 

পঞ্চমীর সকালে ঘটে গিয়েছে আরও এক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা। জানা গিয়েছে, বেহালা-সরশুনা এলাকার ক্ষুদিরাম পল্লিতে জমেছিল জল। সেখানেই দোকানের শাটার খুলতে গিয়ে ৬৫ বছর বয়সি এক প্রৌঢ়া তড়িদাহত হন। জানা গিয়েছে তাঁর নাম শ্রাবন্তী দেবী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের শাটার জমা জলের উপর দাঁড়িয়েই তিনি খোলার চেষ্টা করছিলেন। সেই সময়েই ঘটেছে এই ঘটনা। তবে সঠিক কি কারণে বিষয়টি হয়েছে তা এখনও সকলের কাছে স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চার দিন পরেও তাঁদের এলাকায় এখনও জল জমে রয়েছে। একাধিকবার স্থানীয় কাউন্সিলার বলেও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁদের। 

Published by:

Share Link:

More Releted News:

নজিরবিহীন উদ্যোগ, ভোট শেষ হতেই পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ তৃণমূল প্রার্থীর

শান্তিপুরে বিজেপির বিরুদ্ধে পোস্টার ঘিরে ব্য়াপক শোরগোল

নির্বাচনের সুযোগে সক্রিয় হাড়িয়া-চক্র, পুলিশি অভিযানে উদ্ধার বিপুল চোলাই

উত্তরবঙ্গে একাধিক জেলায় জারি লাল সতর্কতা, সন্ধ্যে ৬ টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভবনা

দ্বিতীয় দফার ভোটের আগে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

প্রথম দফার ভোট শেষে কীভাবে দিন কাটাচ্ছেন প্রার্থীরা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ